চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই মানুষকে কখনো ছেড়ে যায় না

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৪:১৮ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, সাক্ষাতকার
A A

বই মানুষের এমন এক সঙ্গী যে কখনো হাত ছাড়ে না। বই সবসময় আমাদের ছেয়ে থাকে। এমনটাই মনে করেন লেখক লাবণ্য লিপি। তিনি মনে করেন, শুধু ভাষার এই মাসে বা বইমেলার এই মাসেই নয়, আমাদের উচিত সবসময় বইয়ের সংস্পর্শে থাকা। তাছাড়া আমাদের ভবিষ্যত প্রজন্মকেও তো বইয়ের সঙ্গে পরিচয় করাতে হবে।

এবারের বইমেলায় বাজারে এসেছে লাবণ্য লিপির লেখা ‘বৃত্তের বাইরে’ বইটি। এটি মূলত একটি গল্পগ্রন্থ। যেখানে লেখকের লেখক জীবনের বিবর্তন টের পাবেন পাঠক। লেখক বলেন, প্রত্যেকটি গল্পের নিচে আমি রচনাকাল দিয়ে দিয়েছি। ফলে পাঠক লেখাগুলোর বিবর্তনটা টের পাবেন।

এই বইতে একটি গল্প রয়েছে ‘টিয়া দ্বীপে একা’। গল্পটি লেখক লিখেছিলেন কিশোরী বয়সে। পাঁচ বান্ধবীর কাহিনী শোনোবে সেই গল্পটি। বাস্তবেও তখন পাঁচ বান্ধবী ছিলেন তারা। গল্পটি লেখার সময়ই মনের মধ্যে ভয় ছিলো সত্যিই হয়তো কেউ একজন একা হয়ে পড়বে। হলোও তাই। কিছুদিন পরেই এক বান্ধবী মারা যায়। এমনই নানান সব সময়ইকে পাঠক উপলব্ধি করতে পারবেন এই বইতে থাকা গল্পগুলোর মধ্যে দিয়ে। 

গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, লিখেছেন ছোটদের বইও, রয়েছে রূপসজ্জা বিষয়ক বই। এ পর্যন্ত মোট ছয়টি বই প্রকাশিত হয়েছে লাবণ্য লিপির। তবে সবগুলোর মধ্যে ‘স্বপ্ন স্বপ্ন খেলা’ বইটিই লেখকের সবচেয়ে পছন্দের বই। তবে জীবনে যেভাবে দেখেছেন বা যেভাবে জীবনকে উপলব্ধি করেছেন, জীবনের গভীরতা যতটা টের পেয়েছেন তার কিছুই ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারেননি বলে মনে করেন এই লেখক। নিজের সেই জীবনদর্শন ও জীবনবোধ দিয়েই একটি বই লেখার স্বপ্ন দেখেন তিনি। 

বই যতই লেখা হোক, লেখকের কাছে প্রতিটি বই প্রকাশের অনুভূতিই প্রথম বই প্রকাশের অনুভূতির মতো। এই বইটির ক্ষেত্রেও তাই ঘটেছে। মনে হয়েছে এটিই যেন লেখকের প্রথম বই। বলেন, আমি নিজেও ধীরে ধীরে নিজের লেখার বিবর্তনটাকে উপলব্ধি করেছি। আগে যেভাবে লিখতাম, এখন সেটাতে অনেক পরিবর্তন আসবে সেটাই স্বাভাবিক। 

দেশের সাহিত্যভাণ্ডার অনেকটাই সমৃদ্ধ। তবে দেশের সাহিত্যকে দেশের বাইরে ছড়িয়ে দিতে বিভিন্ন ভাষায় অনুবাদের কোনো বিকল্প নেই। তাতে সেটা সরকারি বা বেসরকারি যে উদ্যোগেই হোক না কেন। অনুবাদই পারে দেশের বাইরে দেশের সাহিত্য ছড়িয়ে দিতে।

Reneta

লাবণ্য লিপির লেখা ‘বৃত্তের বাইরে’ বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেসন্স থেকে। বইটির দাম ১৫০ টাকা। অমর একুশে গ্রন্থমেলার ৪০৭ ও ৪০৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT