চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই পড়েই কাটাও ঘরবন্দী সময়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
অন্যান্য
A A

ক্ষুদে বইপোকারা কেমন আছ তোমরা? মনটা বড্ড খারাপ না? ঘরের মধ্যে বন্দী হয়ে আছ আর কত নানান দুশ্চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। স্কুল নেই, পড়াশোনার চাপ নেই, বন্ধুদের বাড়ি যাওয়া তো বন্ধই হয়ে গেছে। এখন যেহেতু স্কুল ছুটি আর পরীক্ষারও তাড়া নেই সেহেতু সময় কাটাতে ঘরে বসে পড়ে ফেলতে পারো অনেক অনেক বই। এমন বই যা হয়ত বাড়িতেই রয়েছে, জন্মদিনে উপহার পেয়েছো বা বইমেলা থেকে আম্মু আব্বু কিনে দিয়েছে কিন্তু পড়া হয়নি। সেগুলো এবার চট করে পড়ে ফেলো।

কিছুদিন আগেই শিশুতোষ প্রকাশনী ‘ইকরিমিকরি’ তাদের ফেসবুক পেজে ‘গল্প পড়ি, ছড়া লিখি’ স্লোগানে আহ্বান জানিয়েছিল যাতে তোমরা নিজেদের লেখা গল্প, ছড়া ও মজার সব গল্প-ছড়া পড়ে অডিও ও ভিডিও পাঠাও।

ভিডিও:

অনেকেই খুব সুন্দর সুন্দর লেখা পাঠিয়েছ। জমা পড়েছে তোমাদের প্রিয় বইগুলো থেকে পড়ে শোনানো মজার গল্প আর ছড়ার অডিও। ভিডিওগুলোও প্রকাশ পাচ্ছে ইকরিমিকরির ফেসবুক পেইজে। তোমাদের পাঠানো বেশকিছু লেখা ভবিষ্যতে ইকরিমিকরি মাসিক পত্রিকায় ছাপা হবে। তবে তোমাদের মধ্যে যাদের বয়স একেবারেই কম। ছোট্ট আর তুলতুলে, নিজে নিজে গল্প-ছড়া পড়তে পারো না তাদের জন্যও ইকরিমিকরি একটা বুদ্ধি করেছে।

‘ছবি দেখি, গল্প শুনি’ স্লোগানে গল্প পড়ে ভিডিও আকারে প্রকাশ করেছে তারা। যাতে করে তোমরা গল্প শুনতে পারো আবার ছবির মাধ্যমে দেখতে পারো ঘটনাগুলো। তাহলে চলো শুনে নিই সুকুমার রায়ের লেখা ‘কার দোষ’ গল্পটি! গল্পের মজার সব ছবি এঁকেছেন শারমিন ও আলামিন। পড়ে শুনিয়েছেন কাকলী প্রধান। বইটি প্রকাশ করেছে ইকরিমিকরি।

ভিডিও:

Reneta

বইটি সংগ্রহ করতে চাইলে ফোন দিও ০১৬১৭০৭২৩৭৩ নম্বরে বা যোগাযোগ করতে পারো ইকরিমিকরির ফেসবুক পেজে। আর হ্যাঁ, গৃহবন্দী দিনগুলো কীভাবে কাটালে তা লিখে ও এঁকে পাঠাও [email protected] এই মেইলে।

লেখক: সানজিদা সামরিন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT