চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বইমেলা সরাসরি’ প্রতিদিন সম্প্রচার করবে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

প্রতিবারের মতো এবারো ‘বইমেলা সরাসরি’ অনুষ্ঠান বাংলা একাডেমির প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারে চ্যানেল আইয়ের সহযোগী হিসেবে থাকছে আইএফআইসি ব্যাংক।

ভাষার মাসে বইমেলা সরাসরি সম্প্রচার বিষয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার, বইমেলা সরাসরি অনুুষ্ঠানের প্রধান উপস্থাপক লুৎফর রহমান রিটন ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

 

বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে মাসব্যাপী এ আয়োজনের বিষয়ে  ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আমরা ফেব্রুয়ারি মাসে সবকিছু মিলেয়ে টেলিভিশনের পর্দায় বই নিয়ে থাকবো। আইএফআইসি ব্যাংক যদি বন্ধুর মতো হাত বাড়িয়ে না দিতেন তাহলে বইমেলা নিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের আয়েজন করা চ্যানেল আইয়ের জন্য কষ্টকর হতো। এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ।

‘এবারের বইমেলা ঘিরে নতুন আয়োজনে রয়েছে পাঞ্জেরি পাবলিকেশন। সন্ধ্যা সাতটার সংবাদে ‘পাঞ্জেরি বইমেলা’ ও তিনটায় বই নিয়ে নিত্যনতুন খবর।’

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন,  মাসব্যাপী বইমেলার আয়োজন বাঙালির ঐতিহাসিক গৌরব। বাংলা একডেমির পক্ষ থেকে আয়োজিত ‘অমর একুশে বইমেলা’ বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে, আর চ্যানেল আইয়ের মাধ্যমে বইমেলার বিভিন্ন আয়োজন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন  দেশে।

Reneta

ছড়াকার ও উপস্থাপক লুৎফর রহমান রিটন বলেন, ফেব্রুয়ারি মাস হচ্ছে জাগরণের মাস। এ মাসে বাংলা ভাষার প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য যেন বইমেলায় সমাবেশ করে। বাংলা একাডেমি খুব বড় পরিসরে বই মেলা উদযাপন করে থাকে। আর তার সঙ্গে চ্যানেল আই সরাসরি যুক্ত থাকে।

‘প্রতিবছর চ্যানেল আই অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার খবর দিয়ে থাকে। এছাড়া প্রকাশক, লেখক ও পাঠাকদের সঙ্গে কথা হয়। বিখ্যাত লেখকদের সঙ্গে নবীন লেখকরা এ অনুষ্ঠানে কথা বলেন। পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষা-ভাষী মানুষরা মাসব্যাপী চ্যানেল আইয়ের চোখ দিয়ে দেখেন একুশে বইমেলা।’

আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান বলেন, ‘বই মেলায় প্রতিদিন’ নিয়ে  আনন্দ আলো’র আয়োজন থাকবে। দীর্ঘ এগারো বছর ধরে আনন্দ আলো ‘বই মেলায় প্রতিদিন’ সংখ্যা করে।  প্রতিদিনের নিত্য নতুন বইয়ের খবর লেখক, প্রকাশক ও পাঠকরা পাবেন এ সংখ্যায়।

বন্ধুর হাত বাড়িয়ে দেয়া আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার বলেন, বইমেলা উপলক্ষ্যে যত বাংলাভাষী পাঠক ও লেখক আছেন সবার মিলন মেলা এক প্রাঙ্গণে। এ মিলন মেলা বাংলাদেশ ছাড়া বিশ্বের কোথাও আর দেখা যায় না। এমনকি ‘অমর একুশে বইমেলার’ আয়োজন দেখে অন্য দেশে এখন বইমেলার আয়োজন হয়। এমন অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

১ ফেব্রুয়ারি থেকে পুরো মাসজুড়ে আইএফআইসি ব্যাংক ‘বইমেলা সরাসরি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন লুৎফর রহমান রিটন। গ্রন্থ পরিচিতি তুলে ধরবেন আহমাদ মাযহার। অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন আমীরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT