চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলা কি শুধুই বই বিক্রির জন্য?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০১৯
লাইফস্টাইল, শিল্প সাহিত্য
A A

কয়দিন পরেই শুরু হচ্ছে বই মেলা। এক বছর অপেক্ষার পর একটা মাস যেন উৎসবের মতো যায় বই প্রেমীদের। প্রিয় লেখকদের আনাগোনা, পাঠকদের উৎসুক চোখ আর নতুন বইয়ের মন মাতানো গন্ধ নেয়ার এই আয়োজন কি শুধুই বই বিক্রির জন্য? না, বরং আরও অনেক বিষয় জড়িয়ে আছে বই মেলার সঙ্গে:

বই মেলা সামাজিক ভেদাভেদ ভুলিয়ে দেয়। টিকেট ছাড়া এই মেলায় প্রবেশ করতে পারেন যে কোনো বই প্রেমী। কেউ বই কিনতে আসেন, আবার কেউ ঘুরতে। সব শ্রেণী ও পেশার মানুষের মিলন-মেলায় পরিণত হয় এই বই মেলা।

অর্থনৈতিক উন্নয়ন: বই মেলার কারণে ছাপাখানাগুলো কাটাচ্ছে ব্যস্ত সময়। স্টল সাজানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীর। স্টলগুলোতে বই বিক্রির সহায়তা করার জন্য নিয়োগও দেয়া হচ্ছে। ফলে কর্মসংস্থান হচ্ছে অনেকের। সব মিলিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বইমেলা।

দূরত্ব কমায়: বই মেলায় লেখক এবং পাঠকদের দূরত্ব কমায়। প্রিয় লেখকদেরকে কাছ থেকে দেখতে পান ভক্তরা। তাদের অটোগ্রাফসহ বই কেনার সুযোগ হয়। এছাড়াও সাহিত্যপ্রেমীরাও একে-অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। অনেকসময় প্রতিবেশী দেশ থেকেও পাঠকরা আসেন। তাদের সঙ্গেও বন্ধন তৈরি হয়।

পড়ার প্রতি আগ্রহ বাড়ায়: বইমেলায় পরিবারের সবাই মিলে মিশে এলে শিশুদের মধ্যে পড়ার আগ্রহ তৈরি হয়। তাদেরকে বয়স উপযোগী বই কিনে দিলে ধীরে ধীরে বই পড়ার আগ্রহ তৈরি হয় তাদের মাঝে। যাদের বই পড়ার আগ্রহ নেই, বন্ধুদেরকে বই কিনতে দেখে তাদের মাঝেও বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়।

নতুন লেখক তৈরি হয়: প্রতিবছরই বই মেলায় আসে নতুন লেখকের বই। বই মেলায় নিয়মিত যাদের যাতায়াত, তাদের অনেকেরই বই পড়ার পাশাপাশি লেখার প্রতিও আগ্রহ তৈরি হয়। তাছাড়া বই মেলায় প্রিয় লেখকদের কাছ থেকে পরামর্শ নেয়ার সুযোগও পেয়ে যান অনেকে। ফলে নতুন লেখক তৈরি হয় এবং লেখকরা অনুপ্রেরণা পান।

Jui  Banner Campaign
ট্যাগ: পাঠকবইবই মেলালেখক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT