শিল্প সাহিত্য

বইমেলায় লাইলা খালেদার ‘জারুল ফুল’

বইমেলায় লাইলা খালেদার ‘জারুল ফুল’

বইমেলায় পাঠকদের জন্য কবিতার বই এনেছেন প্রবন্ধ ও কলাম লেখিকা লাইলা খালেদা। বইটির নাম জারুল ফুল।

বইটি প্রকাশ করেছে লোকালপ্রেস। প্রচ্ছদ করেছেন সিন্ধু জাহ্নবি।

কবিতাগ্রন্থটির প্রথম কবিতার নামেই বইটির নাম। বইটিতে পাবেন প্রিয় বাসা, স্বার্থপর, ভাবনাদের বসতি, নীরব বারান্দায় বাড়ন্ত দুপুর ইত্যাদি নামের কবিতা।

লাইলা খালেদার জন্ম কুষ্টিয়ায়। লেখালেখির শুরু স্কুল বয়সেই, কবিতা দিয়ে।

ছাত্র জীবন থেকেই বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে যুক্ত লাইলা খালেদা। কাজ করেছেন রাজনীতি ও মানবাধিকার নিয়েও। পেশাগত জীবনে করছেন সাংবাদিকতা। এক দশক ধরে সম্পাদনা করছেন মাসিক সমালোচনাপত্র ‘ক্রিটিক’।

২০১১ সাল থেকে তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’। এর আগে প্রকাশিত হয়েছে লাইলা খালেদার লেখা ছোটগল্প সংকলন ‘আনকো গল্প’।

বইমেলায় পাওয়া যাচ্ছে জারুল ফুল বইটি। বইটির গায়ের দাম ২০০ টাকা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…