অমর একুশে বইমেলায় এসেছে উদীয়মান লেখক হুমায়ুন কবির হিমুর লেখা ‘রাত্রির সাতকাহন’ ও ‘ভালবাসায় নিম্নচাপ’ নামক দুটি উপন্যাস।
সোহরাওয়ার্দী উদ্যানে উপন্যাস দু’টির মোড়ক উন্মোচন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
শুক্রবার বিকেলে তিনি এ বই দু’টির মোড়ক উন্মোচন করেন।
এসময় ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, বই হলো মানুষের বিশ্বস্ত বন্ধু। বই পড়ার মাধ্যমে মানুষ মনের চোখের সন্ধান পায়। দু’চোখ যা দেখতে পায় না, মনের চোখ তা খুঁজে বেড়ায়। আর এই মনের চোখের দেখবার ক্ষমতাও সীমাহীন।
তিনি বলেন, কখনো আটলান্টিকের গভীরে, কখনও শূন্যে-মহাকাশে, চেনা-জানার সীমানা পেরিয়ে, গ্রহ থেকে গ্রহান্তরে মনের চোখ ছুটে বেড়ায়। আপনার প্রিয়জনের হাতে তাই বই তুলে দিন। এর চাইতে মূল্যবান উপহার আর কিছুই হতে পারে না।
উল্লেখ্য, এর আগে লেখক হুমায়ুন কবির হিমুর জলঢাকা উপজেলার মুক্তিযুদ্ধে প্রথম শহীদ মতি মাস্টারকে নিয়ে লেখা ‘একজন মতি মাস্টার’ নামক উপন্যাসটি বেশ পাঠক সমাদৃত হয়েছে।







