চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় তাজবীর সজীবের ৪ বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২১
শিল্প সাহিত্য
A A

বাংলা একাডেমি আয়োজিত চলতি বইমেলায় পাওয়া যাচ্ছে তাজবীর সজীবের মোট চারটি বই। এরমধ্যে আছে একটি গল্পের বই এবং গণমাধ্যম নিয়ে আছে এই লেখকের সম্পাদিত একটি বই।

গল্পের বইয়ের নাম ‘শিরোনামে তুমি’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। কিংবদন্তী পাবলিকেশনের ৩৬ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইতে এক ডজন প্রেমের গল্প আছে বলে জানান লেখক।

বাবুই প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে তার বই ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’। বইটি লেখক তার দীর্ঘ পেশাদার অভিজ্ঞতা এবং তাত্ত্বিক জ্ঞানের ভিত্তিতে রচনা করেছেন। বাবুই প্রকাশনীর ২১৫-২১৬ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। ডিজিটাল মার্কেটিংয়ের অংশ হিসেবে এসইও’র বিস্তারিত, এসইএম, ই-মেইল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিংসহ সব ধরনের ডিজিটাল প্লাটফর্মকে ব্যবহার করে সফলতার স্বর্ণশিখরে আরোহণ করা যায়, সে সংক্রান্ত ইতিবাচক পদ্ধতিগুলোর খুঁটিনাটি আলোচনা করা হয়েছে বইটিতে।

প্রিয়মুখ প্রকাশন থেকে প্রকাশের অপেক্ষায় আছেণ আরেকটি বই ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’। তাজবীর জানান, আগামী সপ্তাহ থেকে প্রিয়মুখ প্রকাশনের ৩৩, ৩৪, ৩৫ নং স্টলে পাওয়া যাবে বইটি।

চতুর্থ ও শেষ বইটিও আছে প্রকাশের অপেক্ষায়। বইটির নাম ‘গণমাধ্যমের ডিজিটাল সমীকরণ’, এটি লেখকের সম্পাদনা গ্রন্থ। আগামী সপ্তাহ থেকে বইটি পাওয়া যাবে দাঁড়িকমা প্রকাশনীর ৪৫৭ নং স্টলে।

তাজবীর সজীবের বইগুলো বইমেলা ছাড়াও পাওয়া যাবে বিভিন্ন অনলাইন বুকশপগুলোতে। বিগত বছরগুলোতে লেখকের ‘বাউন্ডুলে কাব্য’, প্রাণভোমরা, অধিকার, গণমাধ্যমের গন্তব্য বইগুলো প্রকাশিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনকবিতাগল্পডিজিটালবইবইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT