শিল্প সাহিত্য

বইমেলায় জামশেদ নাজিমের ‘আবেগের জলডুবি’

বইমেলায় জামশেদ নাজিমের ‘আবেগের জলডুবি’ বইয়ের প্রচ্ছদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় জামশেদ নাজিমের ‘আবেগের জলডুবি’ বইয়ের প্রচ্ছদ, যেখানে একটি পানির গ্লাস ও কালো ছায়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলা-২০২০ এ প্রকাশ হয়েছে সাংবাদিক জামশেদ নাজিমের ‘আবেগের জলডুবি’।

রোমান্টিক থ্রিলার ধাঁচের উপন্যাসটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনিন্দ্য প্রকাশ’।  প্রচ্ছদ করেছেন ‘ধ্রুব এষ’। এটি লেখকের তৃতীয় উপন্যাস।

লেখক তার উপন্যাসের প্রতিটি পরতে পরতে পাঠকের জন্য তুলে রেখেছেন সাসপেন্স, লেখার গাঁথুনী প্রস্তুত রেখেছেন উত্তেজনা। উপন্যাসের মূল পুরুষ চরিত্র ‘রঘু’ এবং নারী চরিত্র ‘প্রজাপতি’, পার্শ্বচরিত্রে থেকে জমিতে পুরো উপন্যাসটি জমিয়ে তুলেছেন প্রজাপতি’র প্রথমদিকে বন্ধু রিপন। ঘটনাচক্র সম্পর্কটাকে বন্ধুত্ব থেকে প্রণয়ে রূপ দিতে চায় সে। সে আবার রঘু’র ঘনিষ্ঠ বন্ধু।  প্রজাপতিকে নিয়ে দ্বন্দে একটা সময় ছেদ পড়ে রঘু আর রিপনের বন্ধুত্বে। খুনের অভিযোগে জেলেও যেতে হয় রঘুকে। কিন্তু খুনের রঘু খুন করলেন কাকে?

উপন্যাসের এক পর্যায়ে এসে রঘুর সঙ্গে প্রজাপতির সাক্ষাত, সেটা গল্পের অনেকটা দেরিতে এসে। যখনই ভার্চুয়াল জগতের মন দেওয়া নেওয়া বাস্তবতায় এলো সে রঘুকে নিজে হত্যা করার জন্য অনুরোধ করলো। মোড় নিলো আরেকটি ঘটনা প্রবাহে।  তারপর থেকে চলতে থাকে ‘আবেগের জলডুবি’র উদ্দেশ্যহীন ভেলা।বইমেলায় লেখক জামশেদ নাজিমের ছবি, বই ও প্রকাশনা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপন্যাসের পুরোটা জুড়ে বারবার তৈরি হয়েছে সাসপেন্স। যা পাঠককে বাধ্য করবে এক বসায় দাঁত কামড়ে বইটি শেষ করতে। অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতায় লেখক পুরো ঘটনা প্রবাহ বইয়ের পাতায় জীবন্ত করে তুলেছেন।

লেখক জামশেদ নাজিম ব্যক্তিগত জীবনে দেশের একটি প্রাইভেট টিভি চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করছেন। কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য পেয়েছেন ‘সাগর-রুনি স্মৃতি পদক’ ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৪। পেশাগত সাফল্যের পাশাপাশি লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজে।

বিষয়:অমর একুশে বইমেলা ২০২০ জামশেদ নাজিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…