চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আসছে জামশেদ নাজিমের উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

“আজ প্রজাপতির সাথে দেখা হবে। বিষয়টা খুব সাধারণ নয়, রঘুর কাছে এভারেস্ট জয়ের চেয়েও দুর্লভ আনন্দের। এত বছর পর আজ প্রথম রঘু প্রজাপতিকে খুব কাছ থেকে দেখতে পাবে। চোখে চোখ রাখতে পারবে রঘু আজ প্রজাপতির।

রিকশায় উঠে বার বার নিজেকে দেখছে রঘু। প্রজাপতির সাথে দেখা হবে বলেই রঘু নিজেকে খুব যত্ন করে সাজিয়েছে। স্কাই ব্লু ডেনিম এর সাথে সাদা টি-শার্ট। চোখে সান গ্লাস। চকলেট কালারের লোফারও জানান দিচ্ছে রঘুর মনে আজ রং লেগেছে।

অফিসের এন্ট্রি গেইটে নাসিমের সাথে দেখা। নাসিমের পলকহীন দৃষ্টি। কিছু বলতে চায়, কিন্তু কি বলবে কিছু বুঝতে পারছে না। নাসিমের বিস্মিত দৃষ্টির সামনে দাঁড়িয়ে রঘুই বলে উঠলো⁃ ‘কিরে আমাকে মনে হয় প্রথম দেখলি?”

সামাজিক চিত্র, কখনো প্রেম, কখনো নিজের সন্তানকে হত্যা আবার ভালোবাসার মানুষের সন্তানকে বাঁচাতে মৃত্যুপুরীতে ঝাঁপ দেওয়াসহ চলমান বিভিন্ন ঘটনা আবেগী ভাষায় প্রকাশ পাবে “গল্পটির বাকি অংশ” নামের উপন্যাসে।

জামশেদ নাজিম একজন পেশাদার সাংবাদিক। অনুসন্ধানী রিপোর্টে তার রয়েছে বেশ দক্ষতা। বেশ কয়েকবার পুরস্কারও পেয়েছেন তিনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল-জিটিভির ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তবে নিজেকে তথ্য-ভিক্ষুক বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

ফেসবুকে খণ্ড খণ্ড লেখা পোস্ট দিয়ে কাছের মানুষদের কাছে লেখক হয়ে উঠেন জামশেদ নাজিম। রঘু-প্রজাপতি চরিত্র নিয়ে তিনি লিখতেন ফেসবুকে। বেশ জনপ্রিয়তা পায় তার এই ফেসবুক কেন্দ্রীক চরিত্রদ্বয়।

Reneta

রঘু-প্রজাপতির সেই গল্প নিয়ে গত বই মেলায় মলাটবন্দী হয় তার প্রথম উপন্যাস ‘একটি গল্পের গল্প’। সমাজের বলা-না বলা, সামাজিক অবক্ষয়, প্রেম-ভালোবাসাসহ সমাজের নানা দৃষ্টিকোণ ফুটে উঠেছে তার লেখায়।

এরই ধারাবাহিকতায় ‘গল্পের বাকি অংশ’ উপন্যাসটি রচনা করেন তিনি। বইটি প্রকাশ করেছে তরুণদের নিয়ে কাজ করা প্রকাশনা সংস্থা দাঁড়িকমা। অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ সালাম চত্বরে প্রকাশনীর ২৩৪ নং স্টলে মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে “গল্পটির বাকি অংশ” উপন্যাসটি। তার প্রথম লেখা উপন্যাস ছিলো, ‘একটি গল্পের গল্প’।

গল্প প্রসঙ্গে জামশেদ নাজিম বলেন, ‘একটি গল্পের গল্প’ নামের উপন্যাসে সমাজের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো দাগ কাটতো মানুষের মনে, সেই ঘটনাগুলোই রঘু-প্রজাপতির কথা আর চরিত্রে প্রকাশ করেছি।

তিনি বলেন, তার লেখা ‘একটি গল্পের গল্প’ শিরোনামের উপন্যাসে রয়েছে বেশ রোমান্টিকতার ছাপ, আবার কখনো রহস্যময় চরিত্র। তারই ধারাবাহিকতায় এবার আসছে “গল্পটির বাকি অংশ”। মূলত রঘু প্রজাপতির চরিত্রের মাধ্যমে প্রতিবছর একটি উপন্যাস আসবে। আগামী বই মেলায় “গল্পটির শেষ অংশ” নামের নতুন গল্প আসবে, সেখানেও রঘু প্রজাপতি থাকবে বলে আশা প্রকাশ করে জামশেদ নাজিম।

বইটি সম্পর্কে দাঁড়িকমা প্রকাশনীর কর্ণধার আবদুল হাকিম নাহিদ বলেন, এবারের বই মেলার প্রথম দিন থেকেই সাংবাদিক জামশেদ নাজিমের লেখা ২য় উপন্যাস ‘গল্পের বাকি অংশ’ বইটি দাড়ি কমার স্টলে পাওয়া যাবে। আশা করছি বইটি প্রথম উপন্যাস ‘একটি গল্পের গল্প’ এর মতো পাঠকে মনে ঠাঁই করে নেবে।

তিনি বলেন, জামশেদ নাজিমের লেখা একটি গল্পের গল্প, গতবারের বই মেলায় আমাদের বেস্ট সেলার বই ছিলো। এটা প্রকাশক হিসেবে আমার জন্য আনন্দের। পাঠকের কথা মাথায় রেখে এবারের বই মেলায় “একটি গল্পের গল্প” উপন্যাসটির ৩য় সংস্করণ পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামশেদ নাজিম
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT