চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় জাকির হোসেনের ‘মানুষের মানচিত্র‘

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
শিল্প সাহিত্য
A A

পলাশ-শিমুল রাঙা পহেলা ফাল্গুনে অমর একুশে বইমেলায় এসেছে জাকির হোসেনের তৃতীয় বই “মানুষের মানচিত্র”। বইটি মূলত খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক ফয়েজ আহ্‌মদের জীবনালেখ্য।

বর্নাঢ্য জীবনের অধিকারী ছিলেন ফয়েজ আহ্‌মদ। শৈশবে ভীষণ দুরন্ত ছিলেন তিনি। এই দুরন্তপনার বিস্তার ছিল তাঁর জীবনের সকল স্তরেই। দুঃসাহস ছিল তার নিত্য সঙ্গী। এই দুঃসাহস ও দুরন্তপনা তাঁর জীবনের কোনো স্তরেই স্থীর হয়নি বরং তা ক্রমেই আরও জীবন্ত ও প্রাণবন্ত হয়েছে। শৈশব থেকেই জীবনকে উপভোগ করার আকুতি ছিল তাঁর। দিবা-রাত্রি মাছ ধরেছেন। বক শিকার করতে গিয়ে পুকুরঘাটে মহিলাকে আহত করেছেন। ট্রেনে ঘুমাতে গিয়ে স্টেশন পার হয়ে গেছেন। বিমানে চড়ার জন্য কৈশোরে যুদ্ধে গেছেন। যুদ্ধে গিয়ে পরীক্ষার বয়স হারিয়েছেন। সুযোগ পেলেই বাড়ি থেকে পালিয়েছেন। রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কারাগারে গেছেন। কারাগারে ডাক্তারকে জুতাপেটা করে নির্জন সেলে শাস্তিভোগ করেছেন। হিমালয়ের চূড়ায় উঠবেন বলে দেখা করেছেন তেনজিং নোরগে’র সঙ্গে। বিনা পাসপোর্টে ঘুরে বেড়িয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে, যোগ দিয়েছেন ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সম্মেলনে। রাজনৈতিক বিতর্ক এড়াতে পিকিং রেডিওতে চাকরি নিয়ে চীনে গিয়েছেন। লক্ষ জনের মধ্যে তিনি মাও সেতুংয়ের সঙ্গে সাক্ষাতের জন্য গেছেন তিয়েন আন মেন স্কয়ারে। মহান বিপ্লবী ফিদেল কাস্ত্রোকে দেখার জন্য গেছেন কিউবায়। আর সেই আমলের সেমিজেট সুপারকোনিতে বসে ভাবতেন- ‘প্লেনটা হাইজ্যাক হয় না কেন?’

এসব কিছু অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে ‘মানুষের মানচিত্র’ বইটিতে। পহেলা ফাল্গুন অমর একুশে গ্রন্থমেলায় এসেছে বইটি।  লিখেছেন ফয়েজ আহ্‌মদের ভাবশিষ্য জাকির হোসেন। প্রচ্ছদ এঁকেছেন মুকুল রেজা, প্রকাশ করেছে আলোকায়ন, স্টল # ৫৬৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বইমেলাজাকির হোসেনবই
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT