বিনোদন

বইমেলায় ‘ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা

বইমেলায় পাওয়া যাচ্ছে থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’-এর পঞ্চম সংখ্যা...

বইমেলায় ‘ক্ষ্যাপা’ পঞ্চম সংখ্যার বই প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় ‘ক্ষ্যাপা’ পঞ্চম সংখ্যার বই ও অন্যান্য বইয়ের স্টল দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি আয়োজিত বইমেলা-২০২০ উপলক্ষ্যে প্রকাশ পেয়েছে পাভেল রহমান সম্পাদিত থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’-এর পঞ্চম সংখ্যা। এবারের সংখ্যাটির যার প্রচ্ছদ এঁকেছেন শাহনাজ জাহান। নামলিপি নকশা করেছেন শাহীনুর রহমান।

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টলে (স্টল নম্বর: ১৫৬) সংখ্যাটি পাওয়া যাচ্ছে।

নতুন এই সংখ্যাটি নিয়ে পাভেল রহমান বলেন, এ সংখ্যাটির শুরুতেই রয়েছে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের একটি সাক্ষাৎকার। এছাড়া মামুনুর রশীদের ‘রাঢ়াঙ’ নাটক নিয়ে লিখেছেন থিয়েটারওয়ালা পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার। সংখ্যাটিতে রয়েছে তিনটি প্রবন্ধ। লিখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কামাল উদ্দিন কবীর, কবি-নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা ও অপু মেহেদী। এছাড়া ২০১৯ সালে মঞ্চে আসা তিনটি নাটক নিয়ে আলোচনা লিখেছেন অলোক বসু, আসাদুল ইসলাম ও হুমায়ূন আজম রেওয়াজ।

বাংলাদেশের একক অভিনীত নাটকের উপর ফিচার লিখেছেন সম্পাদক নিজেই। সংখ্যাটির শেষের দিকে ২০১৯ সালে বাংলাদেশের নাট্যাঙ্গন নিয়ে সালতামামি সাজিয়েছেন শাকিল মাহমুদ।

পত্রিকাটি নিয়ে পাভেল আরো বলেন, হাজার বছরের বাংলা নাট্য ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশের নাট্যচর্চায় যুক্ত হয়ে কাজ করছে ক্ষ্যাপা। ইতোমধ্যে ক্ষ্যাপার পাঁচটি সংখ্যা প্রকাশ হয়েছে। এবারের অমর একুশে বইমেলার লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টল থেকে চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি সংগ্রহ করা যাবে। ভবিষ্যতে থিয়েটার বিষয়ক বই প্রকাশেও উদ্যোগ নেবে ক্ষ্যাপা।

ক্ষ্যাপা’র সহকারী সম্পাদক হিসেবে আছেন অপু মেহেদী ও শাকিল মাহমুদ এবং ব্যবস্থাপনা সম্পাদক প্রসেনজিৎ রায়। বিক্রয় ব্যবস্থাপক মাহফুজ সুমন, পারভেজ সরকার, শফিকুল ইসলাম ইমরান, হাসান আলী, আসফিকুর রহমান, স্বপন নূর ও রণধীর বড়ুয়া। পত্রিকাটির মূল্য ১০০ টাকা।

বিষয়:ক্ষ্যাপা পাভেল রহমান বইমেলা ২০২০ মামুনুর রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…