চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আসছে প্রধানমন্ত্রীর নতুন বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

অমর একুশে বইমেলায় এবার আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো একটি নতুন বই। বাংলাদেশের সমকালীন রাজনীতির ওপর বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর লেখা ১৩টি প্রবন্ধ নিয়ে প্রকাশিত হচ্ছে সংকলন গ্রন্থ ‘নির্বাচিত প্রবন্ধ’।

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০১৭। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করবেন। বইমেলার প্রথম দিন থেকেই মেলার ১৩ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে।

এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম এ বইয়ের ভূমিকায় লিখেছেন, ‘লেখক হিসেবে শেখ হাসিনা মূলত প্রাবন্ধিক, বিশেষভাবে বলতে গেলে রাজনৈতিক ভাষ্যকার। তাঁর ‘নির্বাচিত প্রবন্ধ’ সংকলন গ্রন্থটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের চিন্তা চেতনা, মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গীর পরিচয় বহন করে। সে কারণেই এ গ্রন্থটির গুরুত্ব অপরিসীম।’

সংকলনের প্রথম প্রবন্ধ ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’। ১৯৯৩ সালে লিখিত এই প্রবন্ধটিতে বাংলাদেশে স্বৈরাচারের উদ্ভব ও বিকাশ সম্পর্কে একজন রাজনীতিবিদের প্রত্যক্ষ পরিচয় ফুটে উঠেছে। ‘শিক্ষিত জনশক্তি অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত’ প্রবন্ধে তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সমস্যাকে চিহ্নিত করেছেন। ১৯৯৩ সালে লিখিত ‘সবার উপরে মানুষ সত্য’ প্রবন্ধে শেখ হাসিনা ১৯৪৮ সালে জাতিসংঘের মানবাধিকার ঘোষণা সত্ত্বেও বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে দেশে দেশে মানুষে মানুষে এবং একই দেশে শ্রেণিবিভক্ত সমাজে মানবতার যে চরম অবমাননা তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লিখিত ‘ভালবাসি মাতৃভাষা’, ২০০২ সালে প্রকাশিত ‘বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা’, ১৯৯৮ সালে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি নিয়ে লেখা ‘স্মৃতি বড় মধুর স্মৃতি বড় বেদনার’, বাঙালির স্বাধিকার আন্দোলন নিয়ে ২০০১ সালে লেখা ‘সংগ্রামে আন্দোলনে গৌরব গাঁথায়’, ১৯৯৯ সালে লেখা ‘বৃহৎ জনগোষ্ঠির জন্যে উন্নয়ন’, ‘সহে না মানবতার অবমাননা’, ‘প্লিজ, সাদাকে সাদা কালোকে কালো বলুন’, ‘একটি স্মরণীয় অভিজ্ঞতা’ এবং ১৪ আগস্ট ১৯৯১ সালে লেখা ‘অনর্জিত রয়ে গেছে স্বপ্নপূরণ’ প্রবন্ধ সংকলিত হয়েছে এই নির্বাচিত প্রবন্ধে।

বইয়ের সর্বশেষ প্রবন্ধ হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় নিয়ে লেখা ‘সত্যের জয়’। লেখক ২০০৫ সালে এটি রচনা করেন। অধ্যাপক রফিকুল ইসলামের মতে এই প্রবন্ধে আইনের শাসনের প্রতি শেখ হাসিনার গভীর শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ পেয়েছে।
আগামী প্রকাশনী থেকে প্রকাশিত এই নির্বাচিত প্রবন্ধের মূল্য ৩৫০ টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন আনওয়ার ফারুক।

Reneta

বাংলাদেশের সমকালীন রাজনীতি নিয়ে আগামী প্রকাশনী থেকে এর আগে প্রধানমন্ত্রী শেখা হাসিনার আরো ১৩টি প্রবন্ধ সংকলন গ্রন্থ প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে ‘শেখ মুজিব আমার পিতা’, ‘সাদাকালো’, ‘বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা’, ‘দারিদ্র দূরীকরণ: কিছু চিন্তাভাবনা’, ‘সহেনা মানবতার অবমাননা’, ‘বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম,’, ‘ওরা টোকাই কেন’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি (জাতীয় সংসদে ভাষণ ১৯৮৭-১৯৯৮)’ ‘লিভিং ইন টিয়ার্স’, ‘পিপল এ্যান্ড ডেমোক্রেসি’, ‘ডেমোক্রেসি প্রভার্টি এলিমিনেশন এ্যান্ড পিস’, ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউম্যানিটি’, এবং ‘জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ( যৌথ সম্পাদনা)।

আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত ‘শেখ মুজিব আমার পিতা’ বইয়ের পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে। এটিও বইমেলার প্রথম দিন থেকেই আগামী প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। এছাড়াও এবারের বইমেলা উপলক্ষে ‘লিভিং ইন টিয়ার্স’, ‘পিপল এ্যান্ড ডেমোক্রেসি’, ‘ডেমোক্রেসি প্রভার্টি এলিমিনেশন এ্যান্ড পিস’, এবং ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউম্যানিটি’ বই তিনটির পুনর্মুদ্রণ প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাঁওতালদের বাড়িতে আগুন দিয়েছে পুলিশ-ডিবি সদস্য: বিচারিক তদন্ত প্রতিবেদন

পরবর্তী

নর্থ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র-সাউথ কোরিয়া

পরবর্তী

নর্থ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র-সাউথ কোরিয়া

মুম্বাই হামলায় প্রধান সন্দেহভাজন সাঈদ গৃহবন্দী

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT