একুশের বইমেলায় শত শত স্টলের মাঝে আত্মপ্রত্যয় নিয়ে দাঁড়িয়ে আছে ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’। আর সকলের মতো ব্রেইল পাঠকেরাও বইয়ের পাতায় হাত বুলিয়ে খুঁজে নিচ্ছেন তাদের প্রিয় বই।
নিজেদের দৃষ্টি প্রতিবন্ধী নয় বরং দৃষ্টিজয়ী দাবি করছেন তারা। জীবনের সকল প্রতিবন্ধকতাকে জয় করে আর সকলের মতো এগিয়ে চলেছেন।
বইমেলাতেও খুঁজে নিচ্ছেন তাদের প্রিয় বই এবং প্রিয় লেখকের বই। কোনো সীমাবদ্ধতা না রেখে এর পরিসর আরও বাড়ানোর দাবি তাদের।
২০০৮ সালে যাত্রা শুরু করে ২০১১ সালে ব্রেইল বই নিয়ে মেলায় অংশগ্রহণ করে‘ স্পর্শ ব্রেইল প্রকাশনা’।
মেলায় বসে বই পড়ার সুযোগ দেয়া এবং মেলার শেষে বইগুলো বিতরণ করা হবে ব্রেইল শিক্ষার্থীদের মাঝে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







