অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক অনিন্দ্য মামুনের গল্পগ্রন্থ ‘দ্বিতীয় প্রেম’। এটি তার লেখা প্রথম গল্পগ্রন্থ।
অনিন্দ্য মামুন জানান, এক বইতেই থাকছে আটটি গল্প। প্রতিটি গল্পের স্বাদ আলাদা আলাদা। যেখানে প্রেমের আছে, সংগ্রামের গল্প আছে।
‘দ্বিতীয় প্রেম’ দৈনন্দিন জীবনের পরিচিত মুহূর্তের অনুভূতির কথাগুলো গল্প আকারে ফুটে উঠেছে বইয়ে। গল্পগুলো পড়ার সময় মনে হবে, এ যেন আমাদেরই ফেলে আসা কোনো না কোনো মুহূর্তের প্রতিচ্ছবি, যা মাঝেমধ্যেই স্মৃতি হয়ে আমাদের সামনে আসে। প্রায়ই রোমন্থন করা সেইসব স্মৃতি এড়ানো যায় না।-জানালেন অনিন্দ্য মামুন।
গল্পগুলোর শিরোনাম: ক্যামেরার পেছনে, দ্বিতীয় প্রেম, মিতু চলে গেছে, বাবু ভাইয়ের বিবাহবিষয়ক ট্র্যাজেডি, প্লে-বয়, অনুর দুই চোখ ভিজে এলো, তন্বীর সিক্সথ সেন্স এবং সুশোভন ও মেয়েটি।
অনিন্দ্য বলেন, প্রতিটি গল্পেই রয়েছে জীবনবোধের স্পষ্ট ছাপ। রয়েছে না পাওয়ার বেদনা আর পাওয়ার আনন্দ। প্রেমিকার সঙ্গে হেঁটে চলার অনুভূতি এবং শহরের গল্প বিধৃত হয়েছে এসব গল্পে।
‘দেশ পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয়েছে ‘দ্বিতীয় প্রেম’। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের দেশ পাবলিকেশন্সের ২৫৩-২৫৪-২৫৫ নাম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। এছাড়া রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে ‘দ্বিতীয় প্রেম’।








