চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইকেন্দ্রিক সাহিত্য ও জ্ঞানের অগ্রযাত্রা চলুক সারাবছর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১১ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A

বছরের শুরুতে রাজধানীতে দুটি মেলা অনুষ্ঠিত হয়। জানুয়ারি মাসের এক তারিখে শুরু হয় আন্তজার্তিক বাণিজ্য মেলা ও ফেব্রুয়ারির এক তারিখে অমর একুশে গ্রন্থমেলা। পণ্য বৈচিত্র আর ব্যাপ্তিতে বাণিজ্যমেলা সবচেয়ে বড় মেলা হলেও জ্ঞান-ঐতিহ্য আর বিষয়ভিত্তিকতায় বইমেলাই দেশের সবচেয়ে বড় মেলা। একটি ছোট পরিসংখ্যান দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এবছর মাসব্যাপী (২৮ দিন) অমর একুশে গ্রন্থমেলায় মোট ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে, যা গত বছরের চেয়ে পাঁচকোটি ১০ লাখ টাকা বেশি। অন্যদিকে পুরো জানুয়ারি মাস (৩১ দিন) ও ফেব্রুয়ারির অতিরিক্ত ৪দিন মিলিয়ে ৩৫ দিনের বাণিজ্যমেলায় নগদ বিক্রি হয়েছে নগদ ৮৭ কোটি টাকার পণ্য। প্রকাশনা শিল্পের আকার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন লেখক, প্রকাশক আর ক্রেতা বেড়েছে। দেশের নানা নেতিবাচক বিষয়ের মধ্যে জ্ঞানভিত্তিক এই বইমেলার চিত্র সত্যই আশাব্যঞ্জক। সর্বশ্রেষ্ঠ শখ হিসেবে বিবেচিত ‘বই পড়া’, বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়। মেলার পরিসংখ্যানে সেই বই পড়ার উপাদান বই এর বিপুল সংখ্যক ক্রেতা-পাঠক দেশের জ্ঞানভিত্তিক অগ্রসরতার প্রমাণ বলে আমাদের ধারণা। এবছরও মেলায় নতুন বই প্রকাশে শীর্ষে ছিল কবিতার বই। কবিতার বই এসেছে এক হাজার ৩৯৫টি। এরপরই রয়েছে ছোট গল্পের বই ৬৫৫টি, উপন্যাস প্রকাশিত হয় ৬১২টি। এ ছাড়া মেলায় ২৪৮টি প্রবন্ধ, ৭৯টি বিজ্ঞান, ১০৫টি ছড়ার বই, ১০৮টি ইতিহাস, ১১৮টি শিশুতোষ এবং ৩৯৩টি অন্যান্য বিষয়ের নতুন বই এসেছিল। শুধু একাডেমি প্রাঙ্গণ নয়, একাডেমির সামনে সোহরাওয়ার্দি উদ্যানের একাংশে আয়োজিত মেলা আগত ক্রেতা-পাঠক-দর্শনার্থীদের স্বস্তি এনে দিয়েছে। বিগত বছরগুলোতে বইমেলার সময় কিছু নাশকতার ঘটনা ঘটলেও এবার নিরাপত্তা বাহিনীর কার্যকর উদ্যোগে মেলা ছিল শতভাগ নিরাপদ। বইকে কেন্দ্র করে রাজধানীতে বিশাল পরিসরে এবারের বইমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হওয়ার পর আমরা বাংলা একাডেমির পাশাপিাশি বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি। বইকে কেন্দ্র করে সাহিত্য, জ্ঞান আর সৃজনশীলতার চর্চা যেনো শুধু মেলার মাসে সীমাবদ্ধ না থেকে সারাবছর অব্যাহত থাকে, এই আমাদের প্রত্যাশা।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

লিগ রেখে শ্রীলঙ্কায় যাবেন তো সুজন?

পরবর্তী

 চার চিরকুট কিংবা ‘আমার গান’-এ অভিষেক

পরবর্তী

 চার চিরকুট কিংবা ‘আমার গান’-এ অভিষেক

ডিইউজে নির্বাচন: পুনরায় ভোট গ্রহণের দাবিতে যৌথ বিবৃতি

সর্বশেষ

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT