চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডা নৌ ঘাঁটিতে হামলা: বেশ কয়েকজন সৌদি শিক্ষানবিশ আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফ্লোরিডা-হামলা-সৌদি আরব

ফ্লোরিডার নৌ ঘাঁটিতে বন্দুক হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৌদি আরব থেকে আসা বেশ কয়েকজন শিক্ষানবিশকে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এদেরকে শনিবারের ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করা হচ্ছে না। শুধু তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে।

ফ্লোরিডার পেনসাকোলা নৌ ঘাঁটির দক্ষিণ-পশ্চিম এলাকায় স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৫১ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলাকারী একজন সৌদি শিক্ষানবিশ বৈমানিক। তার নাম মোহাম্মদ সায়িদ আলশামরানি।

প্রশিক্ষণ কেন্দ্রের শ্রেণিকক্ষের ভেতর এ হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৮ জন। আহতদের মধ্যে দু’ জন পুলিশ সদস্যও আছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়।

আগে থেকেই ‘যুক্তরাষ্ট্রবিরোধী’ মনোভাবের ছিল আলশামরানি: তদন্ত কর্মকর্তা
শনিবারের হামলার ঘটনা তদন্তের দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, এ পর্যন্ত তদন্তে যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে, আলশামরানি যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবের ছিল।

তিনি জানান, হামলার কয়েকদিন আগেই আলশামরানি রাতের খাবারের সময় তার সহপাঠী কয়েকজনকে এর আগে হওয়া বিভিন্ন বন্দুক হামলা ও হত্যাকাণ্ডের বেশ কিছু ভিডিও দেখিয়েছিল।

এছাড়া তদন্তকারীরা একটি টুইটার অ্যাকাউন্ট পাওয়ার কথা জানিয়েছেন যেটি হামলাকারীর পরিচয়ের সঙ্গে মিলে যাচ্ছে। ওই অ্যাকাউন্টে অনেকগুলো যুক্তরাষ্ট্রবিরোধী পোস্ট রয়েছে বলে জানানো হয়েছে।

তবে বন্দুক হামলার ঘটনাটিকে এখনই ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। ক্যালিফোর্নিয়ার রিগান ন্যাশনাল ডিফেন্স ফোরামে তিনি বলেন, যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তদন্ত দলকে তাদের কাজ শেষ করার সুযোগ দিতে হবে।

ট্যাগ: বন্দুকধারীর হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনেত্রী নওশাবার মামলার কার্যক্রম স্থগিতের আদেশ বহাল

পরবর্তী

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ১ লাখ ইয়াবা, আটক ২

পরবর্তী

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ১ লাখ ইয়াবা, আটক ২

দিল্লির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৩

সর্বশেষ

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
MANCHESTER, ENGLAND - AUGUST 25: Nico O'Reilly of Manchester City poses with the PFA Young Player of the Year award during the 2026 PFA Awards at the Manchester Opera House on August 25, 2026 in Manchester, England. (Photo by Shane Anthony Sinclair/Getty Images)

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT