চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডা থেকেই দলে যোগ দেবেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ২১, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের কাছে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেই ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন সাকিব আল হাসান। দলের অন্য ক্রিকেটাররা ছুটি শেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরু করলেও অনুপস্থিত অধিনায়ক।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবেন তামিম-মুশফিকরা। আর সাকিব ফ্লোরিডা থেকে প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় উড়াল দেবেন, দলের সঙ্গে যোগ দেবেন ২৬ জুন।

প্রথম টেস্ট শুরু হবে ৪ জুলাই। তার আগে ২৮-২৯ জুন দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আবারও টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর সাদা পোশাকে এখনও নামা হয়নি সাকিবের। সবশেষ টেস্ট খেলেছেন গত বছর, অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি ইনজুরির কারণে। আর গত বছর সাউথ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে নিজের নাম সরিয়ে নেন বিশ্রামের তাগিদ অনুভব করায় এ অলরাউন্ডার।

২০১৪ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো ফলাফল করতে পারেনি বাংলাদেশ। পেছনের হতাশা মুছে ফেলার চ্যালেঞ্জ টাইগারদের। আর অধিনায়ক হিসেবে নতুন শুরুর চ্যালেঞ্জ সাকিবের।

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অবশ্য ক্যারিবীয় অঞ্চলে সুখস্মৃতি আছে সাকিবের। ২০০৯ সালে টেস্ট অধিনায়ক মাশরাফী ইনজুরিতে পড়লে দায়িত্ব কাঁধে চাপে সাকিবের। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে(২-০) বাংলাদেশ। পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার সাকিবও।

Reneta

উইন্ডিজের মাটি সফরকারী দলগুলোর জন্য সবসময়ই কঠিন। সেখানে পেসারদের দাপটের বাউন্সি উইকেট ব্যাটসম্যানদের জন্য বড় হুমকি। যে কারণে রওনা হওয়ার দিনও অনুশীলন রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

নতুন কোচ স্টিভ রোডসের অধীনে মিরপুরে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে। বুধ ও বৃহস্পতিবার হয়েছে অনুশীলন। শুক্রবার সকালেও টাইগাররা নিজেদের আরেকটু ঝালাই করে রাতে ছুটবেন বিমানবন্দরের পথে।

গেল দুদিন মিরপুরে ক্যামেরার লেন্স খুঁজে বেরিয়েছে সাকিবকে। ক্যাম্প ‍শুরু হলে অধিনায়ক ফিরবেন এমনটাই জানা ছিল সবার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।

সিরিজের পূর্ণাঙ্গ সূচি-
৪-৮ জুলাই: প্রথম টেস্ট, অ্যান্টিগা
১২-১৬ জুলাই: দ্বিতীয় টেস্ট, জ্যামাইকা
২২ জুলাই: প্রথম ওয়ানডে, গায়ানা
২৫ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, গায়ানা
২৮ জুলাই: তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
৩১ জুলাই: প্রথম টি২০, সেন্ট কিটস
৪ আগস্ট: দ্বিতীয় টি২০, ফ্লোরিডা
৫ আগস্ট: তৃতীয় টি২০, ফ্লোরিডা

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান(অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম।

স্ট্যান্ডবাই: ইয়াসিন আরাফাত, আবু হায়দার, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT