চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রিল্যান্সারদের আয় ৫শ’ কোটি টাকা ছাড়াবে

কাজী ইমদাদকাজী ইমদাদ
১০:১৩ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

তথ্য-প্রযুক্তির বিশ্বে ফ্রিল্যান্সিং হতে পারে ডিজিটাল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত। এ কাজে সফলতার জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সারদের দক্ষতা অর্জন ও ধৈর্য ধরে কাজ করাটাই বেশি জরুরি।

গতানুগতিক চাকরির বাইরে নিজের ইচ্ছেমতো কাজ করাই ফ্রিল্যান্সিং। উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশের কর্মীদের দিয়ে ওডেক্সের মত বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের কাজ করিয়ে থাকেন।

ফ্রিল্যান্সারের দক্ষতা অনুযায়ী মার্কেট বিড করে কাজ নিতে হয়। একজন কর্মীকে কেবল তার কাজের জন্যই অর্থ পরিশোধ করা হয়। এটাই আউটসোর্সিং। দিন দিন আউটসোর্সিংয়ের পরিমাণও বাড়ছে বিশ্বব্যাপী।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস এর তথ্য অনুসারে, ২০১৫ সালে সারা বিশ্বে ৪শ’ ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের কাজ আউটসোর্স হওয়ার কথা। এর পাঁচ শতাংশ মার্কেট শেয়ার বাংলাদেশের রেমিট্যান্স আয়ের চেয়েও বেশি।

ফ্রিল্যান্সে কাজ করা কর্মীরা বলছেন, আইটি সেক্টরে নিজের সুন্দর একটি ক্যারিয়ার গড়ার জন্য ফ্রিল্যান্সে কাজ করা। আর তাই প্রক্ষিণের মাধ্যমে আমারা ফ্রিল্যান্সে বেসিক ধারণাগুলো নিয়ে কাজ করছি। 

বর্তমানে বাংলাদেশের ৫ লক্ষাধিক তরুণ আউটসোর্সিং সাইটগুলোতে নিবন্ধন করলেও সক্রিয় রয়েছেন ৫০ হাজারের মত। ফ্রিল্যান্সিংয়ে শিক্ষিত তরুণদের দক্ষ করতে প্রশিক্ষণও দিচ্ছে সরকার।

Reneta

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়েল সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, যারা আইটি সম্পর্কে কিছুই জানতো না তাদেরকে আইটিতে প্রশিক্ষিত করে আইটিতে ক্যারিয়ার গড়ে দেওয়ায় আমাদের মূল প্রয়াস। যাতে করে এসব প্রশিক্ষিতরা শ্রম নির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে চলে যাবে।

তবে বেসিসের প্রেসিডেন্ট শামীম আহমেদের মতে, কয়েকমাস ধরে যারা ফ্রিল্যান্সিং করে কোনো অর্থ আয় করতে পারছে না; তারা নিজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ধৈর্য ধরে কাজ করে যেতে হবে।

বেসিসের তথ্যমতে, চলতি বছর বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আয় ৫শ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ৫ বছর পর এ আয় দাঁড়াবে ১ বিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য-প্রযুক্তিফ্রিল্যান্সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT