বিনোদন

ফ্রিদার বারবি ডল নিয়ে আত্মীয়ের আপত্তি

চ্যানেল আই অনলাইন- ফ্রিদা কাহলো

চ্যানেল আই অনলাইন- ফ্রিদা কাহলো

মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর আদলে বারবি পুতুল বানিয়ে বিপাকে পরেছেন পুতুলের নির্মাতা ম্যাটেল। বারবি ডলের অনুপ্রেরণা দান কারী নারী সিরিজের এই পুতুল নিয়ে আপত্তি তুলেছেন ফ্রিদার এক দুঃসম্পর্কের আত্মীয়।

মারা দে অ্যান্ডা রোমিও নামের ফ্রিদার ভাগ্নির মন্তব্য, ম্যাটেলের অধিকার নেই ফ্রিদার পুতুল তৈরি করার।

অ্যান্ডা রোমিওর উকিল পাব্লো সাংরি বলছেন তাঁর মক্কেল টাকা চান না, কিন্তু ফ্রিদার পুতুলের নতুন নির্মাণ চান।

কারণ, ম্যাটেলের বানানো পুতুলের সাথে ফ্রিদার চেহারা, পোশাক কিংবা চারিত্রিক বৈশিষ্ট্যের কোন প্রতিফলন তিনি দেখছেন না। পুতুলটি দেখতে ফ্রিদার মতন না হয়ে সাধারণ বারবির মতোই হয়ে গেছে।

কাহলোর পুতুল দেখে পুঁজিবাদী সমাজের এক নারী মনে হচ্ছে, অথচ ১৯৫৪ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন সমাজতন্ত্রে বিশ্বাসী এক নারী।

কিন্তু, ম্যাটেল বলছেন তাঁর কাছে আইনি অনুমতিপত্র আছে। ফ্রিদার অন্য এক ভাতিজির মাধ্যমে তিনি এই অনুমতি পেয়েছেন।

বিষয়:ফ্রিদা কাহলো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…