ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক
বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে গুরুত্ব

শেখ হাসিনা ও ম্যাঁক্রো ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন, একটি আধুনিক ও ঐতিহ্যবাহী পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল ম্যাঁক্রোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্কটল্যান্ডের জলবায়ু সম্মেলন এবং ব্রিটেনে ইনভেস্টমেন্ট সামিটসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ফ্রান্সের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডন থেকে প্যারিস পৌঁছান প্রধানমন্ত্রী। প্যারিস বিমানবন্দরে ২১ জন গার্ড- স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে প্রধানমন্ত্রীকে। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
এরপর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে যান শেখ হাসিনা। সেখানে ফ্রান্সের প্রেসিডেনশিয়াল গার্ডের সজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মধ্যাহ্ন ভোজ শেষে দুই নেতা একান্ত বৈঠক করেন। পরে তাদের উপস্থিতিতে সই হয় তিনটি সমঝোতা স্মারক। যৌথ সংবাদ সম্মেলনে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান দুই নেতা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিপাবলিকান গার্ড সদস্যরা স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে।
স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসট্যাক্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






