চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেয়া বিপুল সংখ্যক বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশের জন্য বড় বোঝা হিসেবে উল্লেখ করেছেন। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি তুলে ধরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে অবদান রাখবেন বলে জানিয়েছেন।

প্যারিসের এলিসি প্যালেস ওয়ান প্লানেট সামিটে যোগ দিতে প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সে প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষিক এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যালেসের বাইরে এসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।

Banglabid

বৈঠকে ৫টি বিষয় নিয়ে আলোচনা হলেও রোহিঙ্গা সংকট ও জলবায়ু পবির্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়ে বলেন, সংকট মোকাবেলায় আপনি কি করছেন এবং আমরা কি করতে পারি। প্রধানমন্ত্রী বলেন, এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের বোঝা এবং এটি জলবায়ু পরিবর্তনের জন্য দুযোর্গ। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া ৫ দফার কথা পুর্নউল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ দফা বাস্তবায়নের মধ্যেই সমাধান নিহিত।

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের দ্বিপাক্ষিক সমঝোতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটা দ্বিপাক্ষিক সমাঝোতা হয়েছে। কিন্তু আমরা চাই আর্ন্তজাতিক সম্প্রদায়ের সমর্থন ও চাপ অব্যহত থাকুক। এটা না করলে দ্বিপাক্ষিক এ সমঝোতা বাস্তবায়ন করা যাবে না। এ সময় উপস্থিত পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা সংকটের পুরো বিষয়টি ফ্রান্সের প্রেসিডেন্টকে ব্রিফ করেন।

মানবিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি জাতিসংঘসহ আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে এ বিষয়টি তুলে ধরে সংকট সমাধানে অবদান রাখবেন জানিয়ে ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, এ সমস্যার যাতে একটা স্থায়ী সমাধান হয়।

Reneta

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, আগামী ১৯ ডিসেম্বর রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ে মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি দল আসতে পারে। দ্বিপাক্ষিক সমঝোতা বাস্তবায়নের কৌশল ঠিক করতে।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে এ ধরনের একটি উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যে বড় ধরনের হুমকীতে আছে সেটি উল্লেখ করেন।
দুই নেতার আলোচনায় জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার ও পারস্পরিক সহযোগিতার কথা উঠে আসে।

দুই দেশের সার্বিক অর্থনৈতিক সর্ম্পকের কথা আলোচনায় উঠে আসে। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ফ্রান্স প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোন কোন সেক্টরকে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন যেখানে ফ্রান্স বিনিয়োগ করতে পারে। জ্বালানী, অবকাঠামো, ঔষধ, তথ্য প্রযুক্তি, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সম্ভবনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে একটি যৌথ বিনিয়োগ কমিশন করার প্রস্তাব দেন। দুই নেতা যৌথ বিনিয়োগ কমিশন করার বিষয়ে সিদ্ধান্ত নেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেন। তবে সময় নির্ধারণ করা হয়নি। আলোচনা শেষে ফ্রান্স প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ু পরিবর্তনরোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT