ফ্যাশন শোতে তারার মেলা

ফ্যাশন শোতে বিভিন্ন নারী ও পুরুষ মডেলরা উপস্থিত, যেখানে তারা বিভিন্ন ফ্যাশনেবল পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রোববার (২১ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একঝাঁক তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইপশিতা অ্যান্ড নাজাকাতস ফ্যাশন আইকনিক শো।
অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের লাইভ পারফর্মেন্স এবং অপু বিশ্বাস, ফেরদৌস ও দিঘীর র্যাম্প শোতে মাতেন দর্শক।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।
এছাড়া অনুষ্ঠানটিতে সালমান মুক্তাদির, শেখ সাদি, ফারিয়া নেওয়াজসহ আরও অনেকে অংশ নেন।
র্যাম্প শো, লাইভ পারফর্মেন্স পর বিভিন্ন বিভাগে বিশেষ ভূমিকা রাখায় বেশ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



