বিনোদন

‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যেতে বাধ্য হলেন জনি ডেপ

প্রস্তুত অভিনেতা বা মডেল, আধুনিক পোশাক পরা, কালো পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা বা মডেল আধুনিক পোশাক পরা, কালো পটভূমিতে, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনি ডেপকে আর দেখা যাবে না ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্র্যাঞ্চাইজির কোনো ছবিতে। কালো জাদুকর গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রে আর দেখা মিলবে না এই অভিনেতার। অভিনেতা নিজেই জানিয়েছেন এই খবর।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনাদের জানাতে চাই যে আমাকে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ছবির গ্রিন্ডেলওয়াল্ড চরিত্র থেকে অব্যাহতি নিতে বলেছে ওয়ার্নার ব্রাদার্স। আমি তাদের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে রাজি হয়েছি।’

বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্নার ব্রাদার্সও। জনি ডেপের চরিত্রে অন্য কাউকে নেয়া হবে বলে জানানো হয়েছে। মুক্তির সময়ও পেছানো হয়েছে। ২০২১ সালের নম্বরের বদলে ২০২২ সালের গ্রীষ্মে মুক্তি পাবে ছবিটি।

সম্প্রতি জনি ডেপ তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে করা ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলায় হেরে গেছেন। ধারণা করা হচ্ছে একারণেই ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন এই তারকা।

বিষয়:জনি ডেপ ফ্যান্টাস্টিক বিস্টস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…