চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোরজি হ্যান্ডসেট কিনতে ঋণ সুবিধা দিচ্ছে গ্রামীণফোন-ব্যাংক এশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

গ্রাহকদের ফোরজি হ্যান্ডসেট কিনতে সহায়তার জন্য ডিভাইস ফাইন্যান্সিং স্কিম ‘লোন দিয়ে ফোন’ নিয়ে এলো গ্রামীণফোন ও ব্যাংক এশিয়া।

গ্রাহকরা এখন প্রয়োজনে ঋণ নিয়ে তাদের পছন্দমতো ফোরজি হ্যান্ডসেট কিনতে পারবেন। এ স্কিমের মাধ্যমে গ্রাহকরা ব্যাংক এশিয়ার সহজ ঋণসুবিধা নিয়ে ফোরজি ফোন কিনে নয় মাসের কিস্তিতে ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন।

নতুন এই সুবিধা চালু করে গ্রামীণফোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে মাত্র ১৯ শতাংশ মানুষ ব্যাংকিং সুবিধা ব্যবহার করেন। আর সেক্ষেত্রে, ডিভাইস ফাইন্যান্সিং সুবিধা এখানে সম্পূর্ণই নতুন ধারণা। ব্যাংক থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা ব্যক্তিগত ঋণ নেয়া যায় কিন্তু গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার নতুন এ উদ্যোগ গ্রহণের ফলে এ হ্যান্ডসেট কেনার জন্য এ পরিসীমার নিচেও গ্রাহকরা ঋণ নিতে করতে পারবেন। এই অফার পাবার যোগ্য গ্রামীণফোন গ্রাহকদের সাথে প্রয়োজনীয় তথ্যসহ সরাসরি যোগাযোগ করা হবে। এক্ষেত্রে ব্যাংকের সাধারণ নিয়মকানুন প্রযোজ্য হবে।

গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন: আমাদের গ্রাহকদের কাছে স্মার্ট ফোনের সহজলভ্যতা ইন্টারনেট ও ডিজিটাল সেবার পূর্ণ সুবিধা দেয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাদের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন স্মার্টফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের অনেক সময় আর্থিক সহায়তার দরকার হয়। সুবিধাবঞ্চিত সমাজ এবং সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের সাথে গ্রাহকদের সংযোগ স্থাপনের মাধ্যমে সামাজিক ক্ষমতায়নের যে প্রতিশ্রুতি আমাদের রয়েছে তার কথা মাথায় রেখে গ্রামীণফোন ও ব্যাংক এশিয়া এই উদ্ভাবনী অফার নিয়ে এসেছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দেশের রং ধারণ করা আমার স্বপ্ন ছিল’

পরবর্তী

সমর্থন থাকলেও খেলোয়াড় নেই!

পরবর্তী

সমর্থন থাকলেও খেলোয়াড় নেই!

এখন পর্যন্ত যা কিছু আলোচিত

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT