রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হাতে জিম্মি রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মালিহা।
জিম্মি হওয়ার পরপরই তিনি তার বাবার কাছে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছেন। মেয়ের ফোন পেয়ে মালিহার মা কান্নায় ভেঙে পড়েন।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে মালিহার বাবা বোরহান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বিকেলের দিকে মালিহা তার ৪-৫ জন বান্ধবীকে নিয়ে ওই রেস্টুরেন্টে খেতে যায়। ইফতারের কিছুক্ষণ পরই মেয়ে তাকে ফোন করে বলে, ‘বাবা আমরা বিপদে পড়েছি, আমাদের বাঁচাও।’
ফোনে মালিহা জানিয়েছে, রেস্তোরাঁর ভেতরে অস্ত্রধারীরা সবাইকে জিম্মি করে ঘুরে বেড়াচ্ছে। মেয়ের ফোন পাওয়ার পর বোরহান বাসা থেকে রাস্তায় নেমে আসেন।
তবে রেস্তোরাঁর ভেতরে হতাহতের খবর মালিহা জানাতে পারেনি। তাদের বাসা রেস্টুরেন্টের অপর পাশেই বলে জানান তিনি।







