বিনোদন

ফেয়ার এন্ড লাভলী-চ্যানেল আই হিরো গ্র্যান্ড ফিনালে সন্ধ্যায়

ফেয়ার এন্ড লাভলী-চ্যানেল আই হিরো গ্র্যান্ড ফিনালে সন্ধ্যায়

পর্দা উঠতে যাচ্ছে ফেয়ার এন্ড লাভলী-চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি রিয়েলিটি শো’র প্রথম সিজনের গ্র্যান্ড ফিনালের। দর্শকদের জন্য জমকালো আয়োজন উপহার দিতে রাতভর মহড়ায় ব্যস্ত সময় পার করেছেন প্রতিযোগি শিল্পী এবং কলাকুশলীরা।

ব্যস্ত রাজধানীবাসী মধ্যরাতে ঘুমিয়ে গেলেও বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ব্যস্ত ছিলেন একনিষ্ঠ একদল কর্মী। উদ্দেশ্য ফেয়ার এন্ড লাভলী-চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি অনুষ্ঠানের ফাইনালের আগে সবকিছু গুছিয়ে নেয়া।ফেয়ার এন্ড লাভলী-চ্যানেল আই হিরো গ্র্যান্ড ফিনালে সন্ধ্যায়

সেট লাইট অন্দরসজ্জার পাশাপাশি সমানতালে চলে শিল্পীদের মহড়া। ছয় মাস আগে প্রতিভা অন্বেষণের এ আয়োজন শুরু হয় প্রায় ছাব্বিশ হাজার প্রতিযোগির রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে।ফেয়ার এন্ড লাভলী-চ্যানেল আই হিরো গ্র্যান্ড ফিনালে সন্ধ্যায়

বিভিন্ন ধাপ অতিক্রম শেষে টিকে আছে সেরা পাঁচজন। এদের ভেতর থেকে বাংলাদেশ পাবে একজন হিরোকে।

ফেয়ার এন্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো’র পরিচালক রায়হান খান বলেন,‘ আমরা আনন্দিত যে এরকম আয়োজন করে দেখাতে পেরেছি’।ফেয়ার এন্ড লাভলী-চ্যানেল আই হিরো গ্র্যান্ড ফিনালে সন্ধ্যায়

যেকোন রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে সবসময়ই চমক নিয়ে হাজির হয় চ্যানেল আই। এবারও থাকবে তেমন কিছু। দর্শকদের অপেক্ষা শুধু কয়েক ঘন্টার।

ফেয়ার এন্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো গ্র্যান্ড ফিনালে’র অধিকর্তা তাহের শিপন বলেন,‘ এপর্যন্ত আমরা সবগুলো রিহার্সেল শেষ করেছি। আশা করছি সুন্দর একটি অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে পারবো’।

আয়োজনের সহযোগি হিসেবে আছে বাংলাদেশ আর্মি। আজ শনিবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে জমকালো এ অনুষ্ঠানটি দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন শুধু চ্যানেল আইয়ের পর্দায়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…