চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

​ঘরোয়া উপাদানে ঈদের ফেসিয়াল

নুসরাত শারমিননুসরাত শারমিন
১২:৩৩ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ফেসিয়াল
ঈদের আগে অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করেন। কেমিক্যাল উপাদান দিয়ে ফেসিয়াল করিয়ে ঈদের আগেই ত্বকের নানান রকম সমস্যা হয় কারও কারও। সেই সাথে পকেটও ফাঁকা হয়ে যায়। ঈদের ফেসিয়াল খুব সহজে বাড়িতেই করে ফেলা যায়। ঘরোয়া উপাদান দিয়ে করা এই ফেসিয়াল ত্বকের কোনো ক্ষতি ছাড়াই উজ্জ্বলতা বাড়াবে। জেনে নিন ঘরেই ফেসিয়াল করার পদ্ধতি।
প্রথম ধাপ
প্রথমে আপনাকে মুখ ও গলা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ত্বক পরিষ্কার করার জন্য ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার করুন। এছাড়াও কাঁচা দুধ ত্বক পরিষ্কার করতে সহায়তা করে। কাঁচা দুধে তুলার বল ভিজিয়ে মুখে, গলায় বৃত্তাকার গতিতে ঘষুন ৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
দ্বিতীয় ধাপ
দ্বিতীয় ধাপ হলো ত্বক ম্যাসাজ করা। প্রথমে উষ্ণ পানি দিয়ে মুখ মুছে নিন। ভালো কোনো ম্যাসাজ ক্রিম অথবা ফলের পেস্ট পুরো মুখে ম্যাসাজ করতে হবে। কলা, পেঁপে, স্ট্রবেরি ইত্যাদি ফলের সাথে মধু এবং দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ও গলায় আপ-স্ট্রোকে ম্যাসাজ করুন ৫ মিনিট। এরপর ঠাণ্ডা পানিতে রুমাল ভিজিয়ে মুখ ও গলা মুছে নিন
তৃতীয় ধাপ
তৃতীয় ধাপে ত্বক স্ক্র্যাবিং করতে হবে। এতে ত্বকের মৃত কোষ ঝরে যাবে, ব্ল্যাক হেডস দূর হবে এবং ত্বক মসৃণ ও নরম হবে। ওটমিল, লেবুর খোসার গুড়া, কমলা লেবুর খোসার গুড়া, চালের গুড়া, বেকিং সোডা ইত্যাদি উপকরণকে শোকাব হিসেবে ব্যবহার করা যায়। ৫ মিনিট স্ক্র্যাবিং করে ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
চতুর্থ ধাপ
এই ধাপে ত্বকে ফেস প্যাক লাগাতে হবে। যে কোনো ফলের প্যাক, চন্দনের প্যাক কিংবা মুলতানি মাটির ফেস প্যাক লাগিয়ে নিন পুরো মুখে এবং গলায়। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পঞ্চম ধাপ
ফেসিয়াল শেষ। এবার টোনিং করার পালা। ১ চা চামচ গোলাপ জলের সাথে ৪/৫ ফোটা লেবুর রস মিশিয়ে নিন। এবার এই টোনার মুখে ও গলায় লাগিয়ে নিন। মুখ ধোয়ার প্রয়োজন নেই।
ষষ্ঠ ধাপ 
সব শেষে মুখে লাগান ময়েশ্চারাইজার। ভালো কোনো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার পুরো মুখে লাগিয়ে নিন। বিশেষ করে ত্বকের যেই স্থান গুলো বেশি শুষ্ক সেখানে ভালো করে ময়েশ্চারাইজ করুন। এক্সট্রা ভার্জিন নারিকেল তেল কিংবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কার্যকরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদউপাদানত্বকপার্লারফেসিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT