চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ভিডিও অপসারণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আদালত
A A

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা ব্যবসায়ী আবু মহসিন খানের মর্মান্তিক ভিডিওটি ৬ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এই নির্দেশ দেন। এছাড়াও কোনো গণমাধ্যমে ওই ভিডিও প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ কে এম ফয়েজ গতরাতের আত্মহত্যার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে ভিডিওটি অপসারণের নির্দেশনা চান। এসময় আইনজীবী ফয়েজ আদালতকে বলেন,’মাই লর্ড, এধরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে পরবর্তীতে সমাজে এর ইফেক্ট পড়বে। এরপর আদালত এবিষয়ে রুলসহ স্বপ্রণোদিত আদেশ দেন।

গতকাল বুধবার রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ধানমন্ডির বাসিন্দা আবু মহসিন খান।

আত্মহত্যার আগে ব্যক্তিজীবনের নানা হতাশার কথা বলে গেছেন তিনি। এছাড়াও মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে সুইসাইড নোটে লিখে গেছেন আবু মহসিন খান।

পুলিশ বলছে, ধানমন্ডি ৭ নম্বর রোডের ওই এপার্টমেন্টের একটি ফ্ল্যাটে একাই বাস করতেন ব্যবসায়ী মহসিন খান। একাকিত্ব এবং হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।

Reneta

মহসিন খানের একমাত্র ছেলে দেশের বাইরে এবং মেয়ে মডেল মুশফিকা তিনা স্বামী চলচ্চিত্র অভিনেতা রিয়াজের সঙ্গে ঢাকাতেই থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাফেসবুক লাইভহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT