তথ্যপ্রযুক্তি

ইউটিউব ও টিভি নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দিতে ফেসবুকে নতুন সুবিধা

ইউটিউব ও টিভি নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দিতে ফেসবুকে নতুন সুবিধা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিডিও চ্যানেল ইউটিউব এবং টিভি নেটওয়ার্কের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন ভিডিও ব্যবস্থা চালু করতে যাচ্ছে। ফেসবুক  ব্যবহারকারীরা অল্প কিছু দিনের মধ্যে এই সুযোগটি পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ।

ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ তার ফেসবুক এক পোস্টের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের এই তথ্য দিয়েছেন।

ওয়াচ নামের এই ভিডিও ট্যাবটি ‘পার্সোনালাইজ’ও করা যাবে যেন ব্যবহারকারীরা নতুন শো দেখতে পারেন। তাদের বন্ধুরা কী দেখছেন তার ওপর ভিত্তি করে নতুন নতুন শোও আবিষ্কার করতে পারবেন তারা।

ব্যবহারকারীরা কমেন্টসের মাধ্যমে যোগাযোগ রাখার  করতে পারনেন। আবার  কেউ চাইলে গ্রুপের জন্য ভিডিও উৎসর্গ করতে পারবেন।

এ ব্যাপারে নিজের ফেসবুক পোস্টে কম্পানির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ‘একটি শো দেখা মানে শুধুমাত্র দেখেই বসে থাকলাম তা নয়। এটি একটা অভিজ্ঞতা শেয়ারের সুযোগ এবং এক ধরনের মনোভাব বা চিন্তাভাবনা ধারণ করা মানুষকে একত্রিত করারও একটি ক্ষেত্র হতে পারে এটি। ‘

ভিডি ও কিছুক্ষণের জন্য ফেসবুকে রাখা হরে। বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যম গত বছর প্রথম ভিডিও নিয়ে এসেছিলো। সেখানে থেকেই নিজস্ব ভিডিও তৈরি করার চিন্তা মাথায় আসে মার্ক জুকার বাগের।

তবে এখানে ফেসবুক এবং  প্রোগাম তৈরি করা প্রতিষ্ঠান উভয় আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং ভিডিও চলাকালে বিজ্ঞাপনের  ব্যবস্থা রাখা হবে। টিভ নেটওয়ার্ক, ইউটিউব এবং নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতায় নামতেই তাদের এই জগতে নামা।

 

বিষয়:ইউটিউব এবং টিভি নেটওয়ার্ক ফেসবুক ভিডিও মার্ক জুকারবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…