চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক বন্ধ বিষয়ে যা বললেন তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে। নাশকতা ঠেকাতে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে মাধ্যমগুলো বন্ধ রেখেছে সরকার। তবে এ মাধ্যমগুলো বেশিদিন বন্ধ রাখলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করেন শোবিজ অঙ্গনে তারকারা। 

তারকারা তাদের বেশিরভাগ কাজ ফেসবুক ও টুইটারের মাধ্যমে শেয়ার করে থাকেন। সেই কাজগুলো বর্তমানে শেয়ার না করতে পারায় দর্শকদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেক তারকারা।

তবে অনেক তারকারা বলছেন ভিন্ন কথা ফেসবুক না থাকাকে তাদের কর্মজীবনে বেশি মনোযোগ দিতে পারছেন। তেমনি কিছু জনপ্রিয় তারকা কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে, জানিয়েছেন তাদের অনুভূতির কথা।

মৌসুমি হামিদ: ফেসবুক নেই কিন্তু অনেকে বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন। আমিও করেছিলাম তবে সমস্যা হলো সবার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কারণ সবাইতো এ পদ্ধতিতে ঢুকছেন না বা ঢুকতে পারছেন না। তবে ব্যক্তিগত থেকে কর্ম জীবনে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি। কারণ আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলো দর্কশ জানতে পারছে না।

আমার নতুন কোনো আপডেট দর্শককে দিতে পারছি না। তবে এটাও ঠিক ফেসবুক না থাকাতে অনেক পুরনো অভ্যাস নতুন করে ফিরে পাচ্ছি। ফেসবুকে যেই সময়টা থাকতাম এখন সেই সময়ে বই পড়ছি, মুভি দেখছি, বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলছি।

কোনাল: জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোনাল বলছেন সরকার দেশের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে যদি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখেন সেক্ষেত্রে এটিই খুব ভালো পদক্ষেপ। তবে হ্যাঁ এই মাধ্যমগুলো বেশিদিন বন্ধ থাকলে সবারই সমস্যায় পড়তে হবে।

Reneta

আর আমাদের ক্ষেত্রেতো এটা আরো বেশি। যেমন গত দুইদিন আগে আমার দুটি গান প্রকাশ হয়েছে কিন্তু ফেসবুক না থাকার কারণে আমার ভক্তরা জানতে পারেনি বা গান দুটি ফেসবুকে শেয়ার করতে পারিনি।

এছাড়া আমার বিশ্ববিদ্যালয়ে একটি গ্রুপ পেজ রয়েছে ফেসবুক না থাকায় আমি বিশ্ববিদ্যালয়ের কোনো আপডেট জানতে পারছি না তাই আমি মনে করি সরকারের যতো দ্রুত সম্ভব জনগণের স্বার্থে ফেসবুক খুলো দেয়া হোক।

মেহজাবিন: লাক্স চ্যানেল আই সুপারস্টার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন বলছেন ভিন্ন কথা। তার মতে, ফেসবুক না থাকাতে মানুষ তার কাজে বেশি মনোযোগ দিতে পারছেন।

ফেসবুক নেই এজন্য আমি মনে করি কারো ক্ষতি হচ্ছে না বরং তাদের অনেক বাকি কাজগুলো এখন সুন্দরভাবে করতে পারছেন।

সুজানা: অভিনেত্রী ও মডেল সুজানা অবশ্য মেহজাবিনের সঙ্গে একমত, তার মতেও ফেসবুক না থাকাতে কোনো সমস্যা হচ্ছে না।

তবে ফেসবুকে যে কাজগুলো সহজভাবে করা যেতো হয়তো সেই কাজগুলো করতে এখন বেশি সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া নিজের কাজগুলো দর্শকদের জানাতে পারছিনা। দর্শক ও কাছের বন্ধুদের খোঁজ খবর নিতে পারছিনা।

এতোটকু সমস্যা ছাড়া বড় কেনো সমস্যা আমি দেখছি না। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুর রাইডার্সের সংগ্রহ ১০৯

পরবর্তী

জাতিসংঘের বিবৃতিতে বিরক্ত বাংলাদেশের প্রতিবাদ

পরবর্তী

জাতিসংঘের বিবৃতিতে বিরক্ত বাংলাদেশের প্রতিবাদ

সংস্কৃতি দিয়ে জঙ্গি আইএস রুখবে ইতালি

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT