চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেসবুক পুলিশিংকে না বলুন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

আজ বাদে কাল ঈদ-উল-আযহা। ঈদের আগে এখন চলছে কোরবানির জন্য পছন্দের পশুটি কেনার জন্য ছুটোছুটি। সামাজিক মাধ্যমের কল্যাণে পশু কিনে তার ছবি তুলেও সবার সঙ্গে শেয়ার করছেন অনেকেই।

তবে কোরবানির গরু-ছাগলের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে দেখা অনেকেই পছন্দ করছেন না। ছবিগুলো নিয়ে বিরক্তি প্রকাশের পাশাপাশি ট্রলও চলছে ব্যাপক। এই ইস্যু নিয়ে অতি-প্রতিক্রিয়া দেখানোর প্রতিবাদ করে ফেসবুকেই একটি স্ট্যাটাস দিয়েছেন ব্লগার ও সাংবাদিক আরিফ জেবতিক। দীর্ঘ সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘আমার ফিডে নব্য ফেসবুক পুলিশদের আবির্ভাব হয়েছে যারা বড় বড় হুংকার দিচ্ছেন- ‘গরুর ছবি দিলে আনফ্রেন্ড করে ফেলব’, ‘আনফলো করে ফেলব’! কোরবানির গরু যে এতবড় নিষিদ্ধ বস্তু হয়ে গেছে – সেটা আমার জানা ছিল না! আমাদের সস্তা রসিকতা চলছে, ‘কোরবানির পশুর ছবি দিলে ট্যাগ করে দিয়েন – কোনটা আপনি কোনটা গরু।’ টিনএজ দুটো মেয়ে তাদের কোরবানির গরুর সাথে ছবি তুলে হয়তো নেহায়েতই নিজেদের ভাই-বন্ধুদের সঙ্গে শেয়ার করেছে। সেই ছবি শেয়ার দিয়ে বানিয়ে ট্রল করা হচ্ছে! ‘একটি গরু আর দুইটি ছাগল’ – এটা হচ্ছে ট্রলকারির সর্বোচ্চ বুদ্ধিমান ক্যাপশন।

সবাই গরুর ছবির উপরে এত গোস্বা করেছে কেন কে জানে! ব্যক্তিগতভাবে আপনি গরুর ছবি দেখতে চাইতে না পারেন, কিন্তু ‘আমি কিন্তু আনফ্রেন্ড করে ফেলব’ জাতীয় হাস্যকর হুমকি দেয়ার মানে কী ভাই? আমার ফ্রেন্ডলিস্ট কি ভিকারুন্নেসা স্কুলের এডমিশনের সিট যে এটা হারিয়ে ফেলার ভয়ে লোকে কাচুমাচু হয়ে যাবে?

ঈদ একটা উৎসব। কোরবানির হাটে যাওয়া একটা উৎসব, গরুর গোবরে পাড়া দেয়া একটা উৎসব, গরু খেদিয়ে বাড়ি নিয়ে আনা, গরুকে দানাপানি খাওয়ানো, গোসল করানো-সবই একেকটা উৎসব। মানুষ আনন্দ করবে, ইচ্ছে হলে গরুর ছবি দেবে, ইচ্ছে হলে গোবরের ছবি দেবে – আপনি একটা বড় সামাজিক উৎসবে কে কী করবে সেটা বেঁধে দিচ্ছেন কেন? আপনি সেই উৎসবের অংশ না হতে না পারেন, অন্যের উপর পুলিশি করে হুমকি ধামকি দেয়ার দরকার কী?

একটা ফ্রেন্ডলিস্টে নানা ধরনের মানুষ থাকবে, তাদের নানা মত নানা রুচি থাকবে। যার সঙ্গে পোষাবে না তাকে বাদ দিন, কিন্তু ‘বাদ দিয়া দিমু’, ‘খাইছি তোরে’ জাতীয় হুমকি দিতে থাইকেন না, হাস্যকর দেখায়।

Reneta

একজনের গরুর ছবি দেয়া না দেয়া যদি তার সঙ্গে আপনার বন্ধুত্ব রক্ষার নিয়ামক হয়, তাহলে আপনে আসলে বন্ধুত্বের একেবারে ন্যূনতম কিছুই জানেন না।

(আমি ভাবছিলাম আমার গরুর ছবি দেব, নেহায়েত বাজেটের তুলনায় গরুটি দেখতে ‘অপ্রাপ্ত বয়স্ক’ মনে হবে বিধায় দিচ্ছি না।)

এনজয় দ্য ফেস্ট।

গরুর ছবি কি গোবরের ছবি – দিতে থাকুন ইচ্ছে মতো।

ফেসবুক পুলিশিংকে না বলুন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফ জেবতিকঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT