চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে লগইন করা যাচ্ছে, তবে…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক

বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ফেসবুকে লগইন করতে সমস্যা হলেও এখন কোন ধরনের সমস্যা ছাড়াই ফেসবুকে লগইন করা যাচ্ছে। তবে ইন্টারনেটের গতি স্বাভাবিক থাকার পরেও ফেসবুকের ওয়েবপেজ খুবই ধীর গতিতে চলছে।

এর আগে বুধবার রাত নয়টার পর থেকে ফেসবুকে হঠাৎ করেই অনেক ব্যবহারকারী লগইন করতে পারছিলেন না। শুধু ফেসবুক নয়; এর অন্যান্য প্রতিষ্ঠান যেমন- হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়েও সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা।

এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে এখনও সরাসরি কোন তথ্য বা বিজ্ঞপ্তি দেয়া হয়নি। তবে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন: আমরা জানি যে ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখিন হচ্ছেন। যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি।

ফেসবুক টিমের পক্ষ থেকে তাদের ডেভেলপারস পেজে ফেসবুক ডাউন হওয়ার একটি কারণের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইনটারফেস (এপিআই) সমস্যা শুরু করলে তা নিয়ে কাজ শুরু করা হয়। এপিআই হচ্ছে ফেসবুকের রুটিন কাজ, প্রটোকলস এবং ফেসবুকে ব্যবহৃত অ্যাপস সমূহ তৈরির টুলস।

এছাড়া অনেক ব্যবহারকারীর কাছে একটি ক্ষুদে বার্তা দিয়েছে ফেসবুক। এতে বলা হয়: ‘আমরা শীঘ্রই ফিরে আসব। আমরা সাইটের উন্নয়নে কাজ করছি। ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT