চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে মেডিকেল শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল, পুলিশের হস্তক্ষেপে সমাধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, অপরাধ
A A
হ্যাকার হুড পরা ব্যক্তি কম্পিউটার ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মেডিকেল শিক্ষার্থীর ফেক ফেইসবুক আইডি খুলে অশ্লীল ছবি পোস্ট করে ও ভিডিও তৈরী করে তারই পরিচিত জনদের পাঠিয়ে ব্ল্যাকমেইল করছিল সাবেক প্রেমিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার শিকার তরুণী ওই ছেলের পরিবারে জানিয়েও প্রতিকার পাননি। বাধ্য হয়ে বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেইজের ইনবক্সে মেসেজ পাঠিয়ে সহায়তা চান তিনি। আর তাতেই ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ায় পুলিশ এবং বিষয়টি সমাধান করা হয়।

প্রচলিত নিয়মের বাইরে গিয়ে পুলিশ অভিযুক্ত ছেলের পরিবারকে ডেকে মুচলেকা নেয় ও বিদেশে অবস্থানরত ছেলেকে অপকর্ম থেকে নিবৃত করে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআই‌জি) মো. সো‌হেল রানা জানান, পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেইজ’ এর ইনবক্সে মৌলভীবাজার জেলা থেকে মেডিকেল পড়ুয়া এক ছাত্রী একটি বার্তা পাঠান। এরপর পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়।

জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে কোনো এক ছেলের সম্পর্ক ছিল। কিন্তু, সম্পর্কের কিছু দিনের মধ্যেই সে জানতে পারে যে ছেলেটি ভাল নয়। মাঝে মাঝে নেশা করে এবং স্বভাব চরিত্রও ভাল নয়। জানার পর ছেলেটির সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু ছেলেটি তাকে বিরক্ত করতে থাকে।

এক পর্যায়ে পরিবারের উদ্যোগে ছেলেটি বিদেশে চলে যায়। কিন্তু, সেখান থেকে সে মেয়েটির নামে ফেইক আইডি খোলে এবং তার ছবি এডিট করে নানা অশ্লীল ছবি ও ভিডিও তৈরী করে তা মেয়েটির নিকটজনদের কাছে পাঠাতে থাকে। এক পর্যায়ে তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করার জন্য হুমকি দিতে থাকে। ছেলেটির কথা না শুনলে সেইসব ভুয়া ছবি ও ভিডিও মেডিকেল কলেজে মেয়েটির সহপাঠি ও শিক্ষকদের কাছেও পাঠানো হবে বলে হুমকি দেয়।

Reneta

ছেলেটির নিয়মিত হুমকি ও হয়রানির ফলে মেয়েটি তার পড়াশুনায় মন দিতে পারছিল না। তার জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল। তার পরিবারও এটি নিয়ে বেশ বিড়ম্বনায় ছিল। তারা ছেলেটির পরিবারের সাথে যোগাযোগ করে এর প্রতিকার চেয়েও কোনো সহযোগিতা পায়নি।

ছেলেটির নাম ইমরান হোসেন। তার পরিবার থাকে গাজীপুর মেট্টোপলিটনের বাসন থানা এলাকায়। মেয়েটির ভাষায়, ‘আমার পরিবারের সবাই কথা বলেছে। কিন্তু, ওই ছেলের বাবার কথা হল যে ওনার ছেলে যা ইচ্ছে করুক আর আমরা যা পারি যেন করি। উনি উনার ছেলেকে উস্কানি দিচ্ছেন। উনার প্রশ্রয়ে ওনার ছেলে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। ওই ছেলে আজকে আমার মেডিকেলের সহপাঠিদের নক দিয়েছে। আমি কিভাবে স্যার মেডিকেলে যাব? আমি কিভাবে পড়াশুনা করবো?’

বার্তাটি পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ভুক্তভোগী ছাত্রীর পাশে দাঁড়ায় এবং তাকে সকল প্রকার পুলিশি সহযোগিতার আশ্বাস দেয়। গাজীপুরের বাসন থানার ওসি মো. কামরুল ফারুককে নির্দেশনা দেয় ছেলে ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করতে মেয়ের পরিবারকে মৌলভী বাজার থেকে গাজীপুর আসতে হতো। মেয়েটির বৃদ্ধ বাবার শারীরিক অবস্থা, করোনাকাল ও দূরত্ব বিবেচনা করে মিডিয়া উইং এর পরামর্শে ও বিশেষ সুপারিশে অনলাইনে মেয়েটির পরিবারের কাছ থেকে অভিযোগ নেয় থানা পুলিশ।

সেই অভিযোগের ভিত্তিতে ছেলের পরিবারকে থানায় ডাকা হয়। পরে, মেয়েটির পরিবারের সম্মতিতে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিশ্চয়তায় একটি মুচলেকার ভিত্তিতে বিষয়‌টির সমাধান হয়। মুচলেকার সেই কপিটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেয়ের পরিবারকে পাঠিয়েছে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। পরে মেয়েটির পুলিশকে ধন্যবাদ জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশফেসবুকমেডিকেল শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোট ২১ লাখ ৫৫ হাজার মানুষ নিলেন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন

পরবর্তী

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ বেগম খালেদা জিয়া

পরবর্তী

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ বেগম খালেদা জিয়া

ভারতে একদিনে সাড়ে ৩ লাখ শনাক্ত, হাসপাতালে অক্সিজেনের অভাব

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT