চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে মন্তব্য না করে হলে আসুন: দর্শকের উদ্দেশ্যে শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
বিনোদন
A A

‘বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমরা এমন মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন দর্শকের সাপোর্ট খুব বেশী প্রয়োজন। আমাদের দেশের সব মানুষের উচিত, বর্তমান জরাজীর্ণ চলচ্চিত্র শিল্পকে আবার আগের মতো জায়গায় নিয়ে যেতে সহায়তা করা। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করি, সময়ের পরিবর্তন হবেই।’

শনিবার বিকালে তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজিত বহুল প্রতীক্ষিত ছবি ‘সাপলুডু’র গান রিলিজ অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্তমান চলচ্চিত্র নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করে উপরের কথাগুলো বলছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ।

ছোট পর্দার তারকা নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম ছবি ‘সাপলুডু’। তারকাবহুল এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। গান রিলিজের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে এই অভিনেতা ‘সাপলুডু’ ছাড়াও সার্বিক চলচ্চিত্রের পরিস্থিতি নিয়ে কথা বলেন।

‘সাপলুডু’ নিয়ে দর্শকের কাছে প্রত্যাশার কথা জানতে চাইলে শুভ বলেন, আমাদের দর্শকরা অনেক সাপোর্টিং। তারপরেও দর্শকের কাছে একটাই প্রত্যাশা, তারা ঘরে বসে না থেকে সিনেমা হলে এসে ছবিটা দেখুক। টিকেট কেটে সিনেমা দেখলে প্রযোজক কিছু টাকা পাবে, এটা এজন্য বলছি না। দর্শককে হলে আসতে বলছি, কারণ এই মুহূর্তে বেশ ভালো ভালো ছবি হচ্ছে। যেগুলো ফ্রেন্ডস থেকে শুরু করে ফ্যামিলির সবাই একসঙ্গে বসে দেখতে পারেন। কিন্তু তারা যদি হলে না এসে ঘরে বসে কিংবা শুধু ফেসবুকে লিখে দিলেতো হবে না!

কেমন হলো ‘সাপলুডু’ খেলা?-এমন প্রশ্নে শুভ বলেন, আমরা ছবিটা করেছি দর্শকদের জন্য। ‘সাপলুডু’ কেমন হলো ২৭ সেপ্টেম্বর হলে মুক্তি পাওয়ার পর বোঝা যাবে! দর্শক বলুক, ছবিটা কেমন হয়েছে। তবে এটুকু বলি, ‘সাপলুডু’ এক্সট্রা অর্ডিনারি কিছু না। তবে আমরা একটা সাদামাটা গল্পকে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করেছি। আশা করছি দর্শক এটা পুরোপুরি উপভোগ করবেন এবং তারা এটাও বুঝতে পারবেন যে আমরা ‘সাপলুডু’ কেমন খেলেছি!

বলিউড বা টলিউডের মতো আমাদের বাজেট নেই। আমাদের অনেক সংকীর্ণতা, অনেক সীমাবদ্ধতা। তারপরও আমরা আমাদের লিমিটেশনের মধ্যে দিয়েও দুর্দান্ত একটা কাজ করেছি বলে আমার মনে হয়। এখন বাকিটা দর্শকের বিবেচনা। বলছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ।

Reneta

গেল বছর ২৬ অক্টোবরে শুরু হয়েছিল ‘সাপলুডু’র শুটিং। কঠোর গোপনীয়তা রক্ষা করে মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, কক্সবাজারে টানা শুটিংয়ের মাধ্যমে ৩ ডিসেম্বর শেষ হয় ছবির কাজ।

থ্রিলার ঘরানার এই ছবিতে আরিফিন শুভ’র বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এছাড়া আরও অভিনয় করেছেন, তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভগোলাম সোহরাব দোদুলজাহিদ হাসানতারিক আনাম খানমারজুক রাসেলরুনা খানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশাহেদ আলীসাপলুডুসালাহউদ্দিন লাভলুসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

মে ১৯, ২০২৬

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT