চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের সাহায্যে সিরিয়া ও ইরাকে লুট হওয়া পুরাকীর্তি বিক্রি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ০২, মে ২০১৯
আন্তর্জাতিক
A A

সিরিয়া ও ইরাক থেকে লুটকরা পুরাকীর্তি বিক্রিতে ফেসবুক নেটওয়ার্কের সহায়তা নেয়া হয়েছে। তবে ফেসবুক এ ধরনের বেশকিছু গ্রুপ বন্ধ করে দেয়ার দাবি করলেও এখনও পাচারকারীরা ফেসবুকে সক্রিয় বলে জানিয়েছেন গবেষকরা।

বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আইএস এর পিছু হটা এবং পুলিশের তৎপরতার পরও সিরিয়া এবং ইরাক থেকে পুরাকীর্তি পাচার হচ্ছে তুরস্কে। এর প্রমানও পেয়েছে বিবিসি।

এছাড়া প্রাচীন সমাধিগুলো কিভাবে খনন করা যায়, সে বিষয়েও আলোচনা করেছে এ ধরনের গোপন গোষ্ঠীগুলো।

রোম সম্রাজ্যের মোজাইক শিল্প এখনও সিরিয়ার মাটিতে বিদ্যমান। প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক আমর আল-আজম বিবিসিকে এমন কিছু ফেসবুক পেজ দেখিয়েছেন যেখানে সিরিয়ার এসব শিল্পকর্ম বিক্রির প্রস্তাব করা হয়েছে।

ফেসবুকের একটি ছবি নির্দেশ করে আমর দেখিয়েছেন, নিজেকে সিরিয়ার নাগরিক দাবি করা এক ব্যক্তি তুরস্কের বসফরাস প্রণালীর পাশে অবস্থিত একটি রেস্তোরার ছাদে থাকা একটি ভাস্কর্যর ছবি দিয়েছেন। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, এটি সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা থেকে লুট করা এবং আইএস কর্তৃক ধ্বংসপ্রাপ্ত।

আমর জানান, এভাবে ফেসবুকে প্রচারণা চালিয়ে সিরিয়া এবং ইরাকের পুরাকীর্তি বিক্রিতে সক্রিয় এসব চক্র। আমর দুই বছর ধরে ফেসবুকে সক্রিয় থেকে এসব পেজ এবং ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন।

Reneta

তিনি বলেন, ফেসবুকে কিভাবে এসব হচ্ছে আমরা তা দেখতে পাচ্ছি এবং ফেসবুক তা করার সুযোগ দিচ্ছে। তবে ফেসুবক জানিয়েছে, ফেসবুকে অবৈধ কার্যক্রমের কোনো অনুমতি নেই।

বিবিসির অনসুন্ধানের পর এ ধরনের ৪৯টি গ্রুপ বন্ধ করে দেয়া হয়েছে বলেও দাবি ফেসবুকের। কিন্তু আমরের দাবি, এ ধরনের গ্রুপগুলো ফেসবুকে এখনও সক্রিয় এবং তিনি তা দেখতে পেয়েছেন।  তবে শুধু যে ইন্টারনেটে এসব প্রাচীন কীর্তি পাচার হচ্ছে তা নয়। শত বছর ধরে চোরাকারবারীরা তুরস্কের চোরাইপথ ব্যবহার করে আসছে। যদিও তুরস্ক সরকার সীমান্তে চোরাকারবারী রোধে তাদের ভূমিকা জোরদার করেছে। এরপরও সম্প্রতি সিরিয়া এবং ইরাক থেকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড মূল্যের এসব পুরাকীর্তি এই পথে পাচার হয়েছে।

কঠোর নিরাপত্তার কারণে সীমান্তে পাচার কমেছে কিছুটা কিন্তু তা বন্ধ হয়নি। সামরিক বাহিনীর কাছে আইএস পরাজিত হলেও বিভিন্ন পুরাকীর্তি বিক্রির প্রস্তাব এখনো বিদ্যমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাকসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT