চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের শিল্পকলায় শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
শিল্পকলায় শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব

শিল্পকলায় শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘বাপজানের বায়োস্কোপ’ দিয়ে ৬ অক্টোবর শুরু হচ্ছে শিল্পকলা একাডেমী আয়োজিত ১৬দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭’। আরেক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘অনিল বাগচীর একদিন’ দিয়ে শেষ হবে এই উৎসব। ঢাকাসহ সারাদেশের ৬৪টি শিল্পকলা একাডেমীতে এই চলচ্চিত্র উৎসব চলবে। এটি বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ শীর্ষক উৎসব শুরু হবে শুক্রবার বেলা ৫টায়। উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর ।

উৎসবে ১৬দিনে ৪৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী ও সমাপনী দিন ছাড়া প্রতিদিন ৩ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. সাজেদুল আউয়াল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, চলচ্চিত্র গবেষক জনাব অনুপম হায়াৎ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জাকির হোসেন রাজু, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সভাপতি বেলায়াত হোসাইন মামুন এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক মোস্তফা আল মাস্উদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে ৭ সদস্যের বাছাই কমিটির মাধ্যমে ৫টি বিভাগে যথাক্রমে- বাংলাদেশ ধ্রুপদী চলচ্চিত্র, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সমকালিন দেশীয় চলচ্চিত্র (২০১৫-২০১৬) এবং নারী নির্মাতাদের ৪৪টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে। সম্মেলনে আরো জানানো হয়, জমাকৃত সমকালিন চলচ্চিত্র (২০১৫-২০১৬) থেকে ১১টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য চুড়ান্ত করা হয়। এই ১১টি চলচ্চিত্র থেকে ৩টি বিভাগে পুরষ্কার দেওয়া হবে। বিভাগগুলো হল শ্রেষ্ঠ চলচ্চিত্র, নির্মাতা ও বিশেষ জুড়ি পুরষ্কার। জুরি কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন নির্মাতা মসিহ্উদ্দিন শাকের।

উৎসবে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে উল্লেখযোগ্য ‘তিতাস একটি নদীর নাম’, ‘অরুনোদয়ের অগ্নিস্বাক্ষী’, ‘আয়নাবাজি’, ‘রীনা ব্রাউন’, ‘সূর্যস্নান’, ‘রংবাজ’, শোভনের স্বাধীনতা প্রভৃতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়নাবাজিবাপজানের বায়োস্কোপবাংলাদেশ চলচ্চিত্র উৎসবরীনা ব্রাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT