চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের মঞ্চে উঠছে আলোচিত ‘সুরগাঁও’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

মঞ্চ নাটক মানেই কয়েকটা দর্শকের উপস্থিতিতে একটা গল্পের মঞ্চায়ন! কিন্তু ফাঁকা হলরুমগুলো যদি দর্শকে পূর্ণ থাকতো, কিংবা কোনো মঞ্চ নাটক দেখতে এসে আসন না পেয়ে বা টিকেট না পেয়ে ফিরে যাচ্ছে দর্শক এমনটি হলে মঞ্চ নাটকের চেহেরা কেমন হতো একটু ভাবুনতো?

কল্পনা মনে হচ্ছে? ভাবছেন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অসম্ভব! হ্যাঁ, এমন অসম্ভব আর অভাবনীয় কাজটিই করে আলোড়ন ফেলে দিয়েছিল মাসুম রেজার নির্দেশনায় নাটক ‘সুরগাঁও’।

গেল বছরে শিল্পকলা থেকে মহিলা সমিতি, যেখানেই ‘সুরগাঁও’-এর প্রদর্শনী হয়েছে সেখানেই ছিলো পুরোপুরি ‘হাউজফুল’। মঞ্চ নাটকের ক্ষেত্রে যে দৃশ্য বিরল! আলোচিত এই নাটকটি ফের শিল্পকলার মঞ্চে।

২২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে দেশ নাটকের ২২তম প্রযোজনা ‘সুরগাঁও’।

স্থান-কাল-সময় নিরপেক্ষ ছোট্ট একটি গ্রাম ‘সুরগাঁও’। এখানে হত্যার বদলে হত্যা নয়, সুরের দ্বারা দূর করা হয় মনের অসুর। আবার চরম অন্যায়ের প্রতিবাদে মুখে হুল ফোঁটায় সবচেয়ে নিরীহ প্রাণী প্রজাপতিও।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- কামাল আহমেদ, ফিরোজ আলম, মামুন চৌধুরী রিপন, কুদ্দুছ মাখন, সমাপন সরকার, মেহনাজ পারভিন বনী, ফাহিম মালেক ইভান, মেঘলা মায়া, তামিমা তিথি, জলি চৌধুরী, রোশেন শরিফ, শাহেদ নাজির, শাফিজ আল মামুন ও নয়ন মাহমুদ শূন্য প্রমুখ।

Reneta

সুর দিয়েছেন শিমুল ইউসুফ, আবহসঙ্গীত ইমানুর রশিদ খান, কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, শিমুল খান, ইমানুর রশিদ খান। পোশাক পরিকল্পনা ওয়াহিদা মল্লিক জলি, নৃত্য মুনমুন আহমেদ। সহকারি নির্দেশক অয়ন চৌধুরী ও নির্দেশনা সহযোগী মামুন চৌধুরী রিপন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাসুম রেজালিড বিনোদনসুরগাঁও
শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT