চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রেক্ষাগৃহে ফের শাকিব-জিতের লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান এবং ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ। এর আগে দুজনে বাংলাদেশের ঈদ উৎসবে যৌথ প্রযোজনার ছবি শিকারি, বাদশা এবং নবাব, বস ২ দিয়ে লড়াই করেছিলেন। চলতি বছর আবারও বড় পর্দার লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন দু’বাংলার এই দুই সুপারস্টার। এবার শাকিব খান আসছেন ‘ভাইজান এলো রে’ নিয়ে, জিৎ হাজির হচ্ছেন তার ‘সুলতান’ নিয়ে।

আগের ছবিগুলো যৌথ প্রযোজনায় হলেও এবারের ছবি দুটি পুরোপুরি কলকাতার। শাকিবের ‘ভাইজান এলো রে’ প্রযোজনা করেছে এসকে মুভিজ এবং ‘সুলতান’ প্রযোজনা করেছে গ্রাসরুট এন্টারটেইনমেন্ট লিমিটেড। দুটি ছবিটি বাংলাদেশের মুক্তি পাচ্ছে আমদানির ভিত্তিতে। তার আগে পশ্চিমবঙ্গে ঈদ উপলক্ষে দুটি ছবি মুক্তি পেয়েছিল। শাকিবের ‘ভাইজান’ ছবিটি দেখে মুগ্ধ হয়েছিলেন।

ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক। ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি নিজেই টুইট করেছিলেন। সেখানে কলকাতার শক্তিমান এই অভিনেতা শাকিব খানকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘বাংলাদেশের নায়ক শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ। শুধু অভিনয় নয়, নাচ এবং ফাইটিং এও তার জুড়ি নেই। আমি তার ‘ভাইজান এলো রে’ ছবি এবং আগামীর জন্য সফলতা কামনা করছি।’

‘ভাইজান এলো রে’ আমদানি করছে এন ইউ আহমেদ ট্রেডার্স এবং ‘সুলতান’ আনছে জাজ মাল্টিমিডিয়া। দুই ছবির আমদানি কারক সংস্থা চ্যানেল আইনলাইনকে জানায়, ২০ জুলাই (শুক্রবার) ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ মুক্তি পাবে। তার আগে বাংলাদেশের সেন্সরে বোর্ডেরে অনুমতি নিতে দুই ছবিই জমা রয়েছে সেন্সরে। শুক্রবারের আগেই দুটি ছবিই সেন্সর পাবে বলে জানায় এন ইউ আহমেদ ট্রেডার্স এবং জাজ মাল্টিমিডিয়া।

রবিবার বিকেলে জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আবদুল আজিল চ্যানেল আই অনালাইনকে বলেন, ২০ জুলাই ‘সুলতান’ মুক্তি পাবে বাংলাদেশের শতাধিক সিনেমা হলে। হল বুকিংয়ের প্রক্রিয়া চলমান। তিনি বলেন, ঈদে ‘সুলতান’ কলকাতায় মুক্তি পেয়েছে। খুব ভালো ব্যবসা করেছে ছবিটি। জোর গলায় আবদুল আজিজ বলেন, বাংলাদেশের দর্শকদের কাছে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। আমি মনে করি সুলতানের সঙ্গে যে ছবিই আসবে সেটি মার খাবে!

এদিকে ‘ভাইজান এলো রে’ ছবির পক্ষে এন ইউ আহমেদ ট্রেডার্স থেকে এক কর্মকর্তা চ্যানেল আই অনালাইনকে জানান, প্রত্যেকের ব্যবসায়িক পলিসি আলাদা থাকে। অনেকেই কমিশনে ছবি দেন। ছবি চালিয়ে টাকা নেন। কিন্তু আমরা এমজি ছাড়া ছবি দিচ্ছি না। সেজন্য আমরা ‘ভাইজান এলো রে’ যদি ৫০ হলে মুক্তি দিতে পারি সেদিক থেকে হ্যাপী। তিনি বলেন, এর আগে বাইরের দেশের নায়কের সঙ্গে প্রতিযোগিতায় শাকিব খানের ছবি কেমন চলেছে এটা সবাই জানে। আমরা বিশ্বাস করি, ‘ভাইজান এলো রে’ অতীতের ছবিগুলোর থেকে আরও ভালো চলবে।

Reneta

জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত, দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী। রাজা চন্দ পরিচালিত সুলতান ছবিতে জিৎসহ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, আমান রেজা, প্রিয়াঙ্কা, তাসকিন প্রমুখ। দর্শক বলছে, দেখা যাক তৃতীয়বারের মতো এই পর্যন্ত লড়াইয়ে কে জিতবেন, শাকিব খান নাকি জিৎ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিৎভাইজানলিড বিনোদনশাকিবসুলতান
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট সিরিজ জয়

মে ২০, ২০২৬
‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

ঈদে চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২০, ২০২৬

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

মে ২০, ২০২৬

বিদেশেও ভালো করবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শান্ত

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT