চাঁদাবাজি, উগ্রবাদ ও মব ভায়োলেন্স কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছেন নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। থানায় সেবা নিতে গিয়ে কোন নাগরিক হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলমান উল্লেখ করে নতুন ডিএমপি কমিশনার বলেন, চলতি মাসে দু’হাজারের বেশি চাঁদাবাজ ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।






