চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের তিন সংস্করণে বিশ্বসেরা সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

আইসিসির টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গেছে। সাকিব এখন তিন সংস্করণেই শীর্ষে। ওয়ানডে এবং টি-টুয়েন্টি অলরাউন্ডারের তালিকায় আগে থেকেই শীর্ষে ছিলেন। এর আগেও তিনি একসঙ্গে তিন সংস্করণে বিশ্বসেরার খেতাব অর্জন করেছিলেন।

সাকিব টেস্টে শীর্ষে ফিরেছেন মূলত রবিচন্দ্রন অশ্বিন পিছিয়ে পড়ায়। বেঙ্গালুরু টেস্টে ভারতকে বল হাতে জিতিয়ে দিলেও ব্যাট হাতে সিরিজে ৪ ইনিংসে অশ্বিনের রান ছিল ২০।

গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্ট শেষে অশ্বিনের রেটিং পয়েন্ট ছিল ৪৯৩। তার ক্যারিয়ার সর্বোচ্চ। নিউজিল্যান্ড সিরিজে সাকিবও উঠেছিলেন নিজের ক্যারিয়ারের সেরা রেটিংয়ে। তার পরও ছিলেন অশ্বিনের অনেকটা পেছনে। সাকিবের সেরা রেটিং ৪৪৩।

সাকিবের রেটিং এখন ৪৪০। পিছিয়ে পড়ে অশ্বিনের রেটিং ৪৩৪।

অশ্বিন ২০১৫ সালের ডিসেম্বরে টেস্টে সাকিবকে ছাড়িয়ে গিয়েছিলেন। এবার জায়গা হারালেন।

তিন, চার ও পাঁচে আগের মতোই রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস রয়েছেন।

Reneta

টি-টুয়েন্টিতে অলরাউন্ডারের তালিকা ধরে রাখতে সাকিবের রেটিং ৩৪৬। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩৪৩।

ওয়ানডেতে বেঙ্গল টাইগারের রেটিং ৩৭৭। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর সংগ্রহ ৩৩১।

অশ্বিন টেস্ট অলরাউন্ডারের তালিকা থেকে দুইয়ে নেমে গেলেও টেস্ট বোলারের তালিকায় যৌথভাবে সবার উপরে আছেন। তার সতীর্থ রবীন্দ্র জাদেজা শীর্ষস্থানে তার সঙ্গী। এই প্রথম যৌথভাবে দুই স্পিনার টেস্টের শীর্ষস্থান দখল করলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT