চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের ঢাকাই ছবিতে ইন্দ্রনীল, ছবির নাম ‘নন্দিনী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

নির্মাতা রেদওয়ান রনির হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এরপর মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ নামের একটি ছবিতেও দেখা যায় তাকে। এবার আরেক নবীন নির্মাতার চলচ্চিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন তিনি।

সোয়াইবুর রহমান রাসেল নামের এক তরুণ নির্মাতার নির্মিতব্য ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইন্দ্রনীল। ‘নন্দিনী’ নামের ছবিটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম ছবি। পরিতোষ বাড়ৈ-এর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই। আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান।

আসছে ২০ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ছবিটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড। দীর্ঘদিন ধরে নির্মাণের সঙ্গে জড়িত থাকলেও প্রথমবার চলচ্চিত্র নির্মাণে হাত দিচ্ছেন। নিজের অনুভূতির কথা জানিয়ে রাসেল বলেন, আমি একটা ছবি বানাতে চাই। আহামরি কিছু করব না। গল্পটা যাতে ঠিকঠাক মতো বলতে পারি, সে দিকটাতে আমার বেশি জোর থাকবে। আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এক কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ করলে টাকাটা আসলে উঠে আসা খুবই কঠিন। আর প্রযোজককে তো বাঁচাতে হবে। তাই মাঝামাঝি একটা বাজেটে কাজটা করছি। সবাই আমার প্রথম নির্মাণের জন্য প্রার্থনা করবেন।

‘নন্দিনী’তে কেন ইন্দ্রনীলকে কাস্ট করলেন?-এমন প্রশ্নে তরুণ এই নির্মাতা বলেন, বাংলাদেশ অনেক গুণী অভিনেতা আছেন, কিন্তু উপন্যাসটা পড়ার পর আমি দেশে কাউকে পাইনি যাকে চরিত্রটিতে মানাবে। তখন অনেক ভাবনা-চিন্তার পর মাথায় আসলো আমরা চরিত্রটির জন্য ইন্দ্রনীলকে নিতে পারি। আমার কাছে ওর চোখ, তাকানো, বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে, ওর সঙ্গে যায় বিষয়টা। আমি দ্বিতীয় কোনো অপশন পাইনি। তারপর তার সঙ্গে কথা বলি। উপন্যাসটা তাকে পাঠাই। তিনি পড়ার পর জানালেন, কাজটি তিনি করতে চান। এরপর তার সঙ্গে কথা বলে ঠিকঠাক করলাম।

এদিকে ‘নন্দিনী’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে ইন্দ্রনীল জানান, ‘নন্দিনী’ গল্পের চিত্রনাট্য ও ট্রিটমেন্ট আমার পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমি এর আগে কখনই অভিনয় করিনি। এ ছাড়া সমাজের এমন নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কের পটভূমিতে নির্মিত সিনেমায় আমি আগে কাজ করিনি। সেই সঙ্গে এটি একটি ভিন্ন রকমের ভালোবাসার গল্প। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। আমি এমন ধরনের চরিত্রেই অভিনয় করতে পছন্দ করি যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।

‘নন্দিনী’ ছবিটিতে ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও অভিনয় করার কথা রয়েছেন নাজিরা মৌ, ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের ও মুনিরা ইউসুফের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্দ্রনীলনন্দিনীরাজরেদওয়ান রনিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

গাড়ি কিনতে বেড়েছে ঋণসীমা, ব্যক্তিগত ঋণেও নতুন সুবিধা

মে ৬, ২০২৬

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT