জনপদ

ফের কাউন্সিলর ‘করোনা হিরো’ খোরশেদ

করোনা হিরো খোরশেদ, একজন জনপ্রিয় কাউন্সিলর. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের কাউন্সিলর করোনা হিরো খোরশেদ, একজন জনপ্রিয় নেতা, হাসিমুখে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ পুনরায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১২ হাজার ৭৭০ ভোটে বিজয়ী হয়েছেন।

নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ৭৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ রেডিও প্রতীকে পেয়েছেন ১ হাজার ২২ ভোট।

করোনা পরিস্থিতিতে সেবামূলক কাজ করে আলোচনায় আসেন কাউন্সিলর খোরশেদ। করোনায় মৃতদের দাফন করতে টিম গঠন করেন তিনি। তার এ উদ্যোগ সারাদেশে প্রশংসিত হয়। খোরশেদ পান ‘করোনা হিরো’ উপাধি।

২০২০ সালের ৩০ মে করোনাভাইরাসে নিজেই আক্রান্ত হয়ে পড়েন খোরশেদ। নিজে করোনায় আক্রান্ত হলেও তার টিম সেবামূলক কাজে সক্রিয় ছিল।

বিষয়:খোরশেদ আলম নাসিক নির্বাচন ২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…