চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের আলোচনায় ‘খলনায়ক’ শ্রীনিবাসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

যতদিন ক্রিকেট বেঁচে থাকবে, ততদিন বাংলাদেশের কাছে ‘খলনায়ক’ হয়েই থাকবেন শ্রীনিবাসন। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের সেই ম্যাচের পর বিসিবির সঙ্গে তার অনেক ঝামেলা হয়েছে। এরপর নিজদেশের ক্রিকেট বোর্ড থেকেও হয়েছেন বিতাড়িত। কিন্তু পরিস্থিতি বলছে আবার ভূমিকায় ফেরার পায়তারা করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিসিসিআইয়ের রোববারের সাধারণ সভায় কয়েকজন বোর্ড পরিচালক তার নাম উত্থাপন করেছেন।

আইসিসির সভাগুলোতে বোর্ডের প্রতিনিধি হয়ে কে থাকবেন, এই বিষয়ে কারও নাম চূড়ান্ত হওয়ার কথা সাধারণ সভায়। শোনা যাচ্ছে, এই ভূমিকায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি শ্রীনিবাসন ফিরে আসতে পারেন। তিনি ইতিমধ্যে দেশটির রাজধানীতে পৌঁছেও গেছেন।

গতবারের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আইসিসির সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের। কিন্তু সেদিন তা দেন তার অধস্তন কর্মকর্তা আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন! এ নিয়ে বয়ে যায় তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। পরে দেশে ফিরে মুস্তফা কামাল পদত্যাগ করেন। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে ধুয়ে দেন শ্রীনিবাসনকে। ওই ঘটনার পর বিশ্বক্রিকেটে বেশ বিপাকে পড়েন শ্রীনি।

এরপর ভারতীয় ক্রিকেট থেকে বিতাড়িত হন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ পাতানো কাণ্ড নিয়ে। তার মেয়ের জামাই গুরুনাথ মায়াপ্পনের বিরুদ্ধে বাজি ধরা ও বাজিকরদের কাছে তথ্য দেয়ার অভিযোগ আনা হয়। তাই আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সুষ্ঠু তদন্তের স্বার্থেই শ্রীনিবাসনের সরে দাঁড়ানোটা প্রয়োজন বলে সুপ্রিম কোর্টের দুই সদস্যের একটি বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়।

সুপ্রিম কোটের ওই বেঞ্চ ২০১৪ সালে অন্তর্বর্তীকালীন আদেশে ভারতীয় বোর্ডে (বিসিসিআই) আইপিএল সম্পর্কিত সব দায়িত্ব দিয়ে দেয় সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে। আর সভাপতির অন্যান্য দায়িত্ব পালন করেন বিসিসিআইয়ের ৫ সহ-সভাপতির একজন শিবলাল যাদব। এরপর বিসিসিআই থেকেও সরিয়ে দেয়া হয় শ্রীনকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুন ৩০, ২০২৬

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন জুলাইয়ের উত্থানকে সমর্থন করেছিল প্রথম আলো!

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT