চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌস আরা

আমীরুল ইসলাম আমীরুল ইসলাম
৪:৫৫ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২১
শিল্প সাহিত্য
A A
ফেরদৌস আরা চ্যানেল আই অনলাইনের জন্য সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা গিয়েছি। আপার সাথে। শুটিং করবো নজরুল সঙ্গীত। আপার গাওয়া পাঁচটি গান। মিউজিক ভিডিও করা হবে। শুটিং এর আয়োজন করেছে শিবু অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। শিবুর দিদি নন্দিতা। দুজন মিলে নির্মাণ করবেন তখনও শিবু এক অস্থির যুবক। সারাক্ষণ ছাটফট। নানা ধরনের টিভি অনুষ্ঠান নির্মাণ করে থাকেন কাজ পাগল যুবক। অসাধারণ শুটিং হলো। মাত্র দেড় দিনে পাঁচটা গান।

বড়বাজারের পাশে পুরানা জমিদার বাড়িতে শুটিং হলো। আমি মনে করি এখন পর্যন্ত আপার সেরা মিউজিক ভিডিও। আপা মানে আমাদের ফেরদৌস আরা। চল্লিশ বছরের বেশি সময় ধরে তিনি নজরুল সঙ্গীত সাধনা করে যাচ্ছেন। বাবা বিখ্যাত প্রকৌশলী ও সঙ্গীত প্রেমিক মুহাম্মদ হাই। আপন চাচা সঙ্গীত বিশেষজ্ঞ আবদুল শাকুর। তার আপন বড়বোন অকাল প্রয়াত জান্নাত আরাও খ্যাতিমান নজরুল সঙ্গীতশিল্পী ছিলেন। পারিবারিক সঙ্গীত পরিমন্ডলে তিনি বড় হয়েছেন। খ্যাতির পাশাপাশি আপা আত্মমগ্ন একজন সাধক। নজরুল সঙ্গীতের জন্য জীবন উৎসর্গ করেছেন। সঙ্গীত আচার্য সুধীন দাশ মৃত্যুর কিছুদিন আগে চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে বলেছিলেন, শুদ্ধ বাণী ও সুরে ফেরদৌস আরাই গান গায়। আমরা একদিন থাকবো না। ফেরদৌস তোমার হাতেই সব দিয়ে গেলাম। এতোবড় স্বীকৃতি আর কে পেয়েছে সুধীন দাশের কাছ থেকে! মনে পড়ে, সঙ্গীত গুরু সোহরাব হোসেনের উক্তি- ফেরদৌস আরা- তুই তো আমার নাতনী। তাই না? মুখে গালে পেইন্ট করে কোনো লাভ হবে না। ভালো গান গেয়ে থাকো তুমি। আর কিছু না। দুই মহীরুহ- এর এমন বক্তব্য আমিই সামনা সামনি শুনেছি। আপার গান পছন্দ করতেন খালিদ হোসেন। ফেরদৌসী রহমান, সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, নাশিদ কামাল প্রমুখ সবসময় আপার গানের প্রশংসা করে থাকেন। ফেরদৌস আরা আপা প্রকৃত শিল্পী বলতে যা বোঝায় তেমন একজন মানুষ। অসম্ভব আবেগপ্রবণ। কখনো কখনো শিশুর মতো। গান ছাড়া তিনি অন্যকোনো বিষয়ে ভাবতে চান না। সারাক্ষণ তিনি সঙ্গীত সত্ত্বার মধ্যে থাকেন। যারা গান ভালোবাসে আপার সঙ্গে তাদেরই সখ্য। তিনি আচ্ছন্ন থাকেন। গানের গভীরে ডুবে থাকেন সর্বদা।

আপার নজরুল সঙ্গীত শিক্ষালয় আছে। নাম সুরবিহার। কচিকাঁচাদের তিনি গান শেখান। বিভিন্ন টিভি চ্যানেলে তিনি নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে থাকেন। লাইভ অনুষ্ঠানে তার পারফরমেন্স অসাধারণ। তিনি অনেক অপ্রচলিত নজরুল সঙ্গীত পরিবেশন করে থাকেন। নজরুল সঙ্গীত বিষয়ে আপা দুটি বইও লিখেছেন। একটা বই নজরুল সঙ্গীতের মহামহিমদের সাক্ষাৎকার নিয়ে। চমৎকার বই। আরেকটা নজরুল সঙ্গীত বিষয়ক তার চিন্তাভাবনা নিয়ে। আমি আপার গানের ভক্ত। তার ব্যক্তিগত মধুর ব্যবহারেরও ভক্ত। আমি যখনই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি আপা গভীর আন্তরিকতা নিয়ে দেখতে এসেছেন। প্রেরণা দিয়েছেন।ফেরদৌস আরা, বাংলাদেশি নারী, সুন্দর হাসি, লাল ফুলের গয়না, সবুজ পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনার সঙ্গে শুটিং ও অনুষ্ঠান উপলক্ষে কতো দেশই না গিয়েছি। সুদূর আমেরিকায় নিউইয়র্ক বইমেলায় আপার একক পরিবেশনা। জ্যাকসন হাইটে ক্যামওয়ে লজে আমরা ছিলাম। আপার সঙ্গে সুইজারল্যান্ডে গিয়েছি। জেনেভায় নদীর তীরে গান শুটিং করেছি। দুবাই, কলকাতা নজরুলের জন্মভূমি চুরুলিয়া কতো স্থানেই না ভ্রমণ করেছি। তবে মজার ভ্রমণ ছিল লাইবেরিয়া। প্রথমবার দুবাই পৌঁছতে দেরি হলো। কানেকটিং ফ্লাইট সব বাতিল হয়ে গলে। ঢাকা ফিরে এলাম।

পরদিন আবার ফ্লাইট। দুবাই ইথিওপিয়ার আদ্দিস আবাবা। সেখান থেকে ঘানার আক্রা। আক্রা হয়ে লাইবেরিয়ার রাজধানী মন্টোভিডিও। আশ্চর্য ভ্রমণ। আফ্রিকার অনেকগুলো এয়ারপোর্ট। লাইবেরিয়া এক বিধ্বস্ত দেশ । কিছু নেই। গৃহযুদ্ধে সব ধ্বংস। আটলান্টিকের পাড়ে এই দেশ। সেখানে বাংলাদেশের সামরিক বাহিনীর শিবির। সেখানে আপা গান পরিবেশন করলেন। এ এক বিচিত্র অভিজ্ঞতা। আমাদের স্মরণীয় ভ্রমণ। ওখানে একটা নাটকও শুটিং হলো। খালিদ শাহমুদ মিঠুর নেতৃত্বে। আপার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার কতো জায়গাতেই না গেছি। তখন সহজ সাধারণ আপাকে দেখেছি। শুটিংয়ে কোনো আপত্তি নেই রোদ হোক বৃষ্টি হোক আপার কোনো অভিযোগ নাই। আমরাও আপাকে অনেক কষ্ট দিয়ে শুটিং করেছি।

আপার সঙ্গে অনেক ধরনের মঞ্চ অনুষ্ঠান করারও অভিজ্ঞতা আছে আমার। তার একক পরিবেশনা, বইয়ের প্রকাশনা উৎসব। সুরবিহারের প্রতিষ্ঠাবার্ষিকী। আপা মঞ্চে অনুষ্ঠানের ব্যাপারে আরও বেশি সিরিয়াস। গভীর প্রত্যয়ের সঙ্গে তিনি রিহার্সেল করেন। অতিথিদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেন। ব্যাপক পরিশ্রম করেন। আপা সরল সাদাসিধে মানুষ। তার সঙ্গে ভালো মন নিয়ে মিশতে পারলে আপার সরলতা টের পাওয়া যায়। খুব দামিশাড়ি যেমন পরেন তেমনই টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেনও একই রকম স্বাচ্ছন্দ্যে।

আপার এক ছেলে। এক মেয়ে। দুজনই দেশের বাইরে কানাডায় লেখাপড়া করে। আপা থাকেন এলিফ্যান্ট রোডের পৈতৃক বাড়িতে। খাবার দাবারের ব্যাপারে তার কোনো সৌখিনতা নাই। স্বাস্থ্য সচেতন খাবারের প্রতি আকর্ষণ। সবুজ তার প্রিয় রং। সোনার একগাছি চুড়ি সবসময় হাতে পরেন। আড়ম্বর বা বাহুল্য নাই। বন্ধুৃদের সাথে আড্ডা দিতে খুব ভালোবাসেন। ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন, আবদুর রহমান, রুমানা চৌধুরী, নাশিদ কামাল, স্বপনা রেজা প্রমুখ তার বন্ধু।

চ্যানেল আইতে দেখেছি, আড্ডা জমে উঠলে তিনিও একজন সক্রিয় অংশগ্রহণকারী। আড্ডায় তিনি প্রাণ খুলে হাসেন। কথা বলেন অনর্গল। আমাদের দেশে সুষ্ঠুভাবে শুদ্ধ সুরে নজরুল সঙ্গীতের যে চর্চা শুরু হয়েছে তার পুরোধা হচ্ছেন ফেরদৌস আরা। তার হাতেই আগামী দিনের নজরুল চর্চা। আপার সুস্থতা ও নীরোগ জীবন আমরা প্রতি মুহূর্তে প্রত্যাশা করি।

ট্যাগ: নজরুল সঙ্গীতফেরদৌস আরামিউজিক ভিডিওশিবপ্রসাদ মুখোপাধ্যায়শুটিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলকে টার্গেট করেই ‘পদ্মাপুরাণ’, কোন পথে ‘প্রীতিলতা’র ভবিষ্যৎ?

পরবর্তী

সংসদ টিভি থেকে অধিবেশনের তথ্য সংগ্রহ করতে সাংবাদিকদেরকে অনুরোধ

পরবর্তী

সংসদ টিভি থেকে অধিবেশনের তথ্য সংগ্রহ করতে সাংবাদিকদেরকে অনুরোধ

নির্মাতা কবিরের ছবি, তিনি বাংলার চলচ্চিত্রের একজন জনপ্রিয় নির্মাতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে তালেবানরা নির্মাতা কবিরকে প্রাণনাশের হুমকি দিয়েছিলো

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT