চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌস আরার ‘সেইদিন চিরদিন’

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৩:৫১ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
ফেরদৌস আরা

ফেরদৌস আরা

ফেরদৌস আরা। বাংলাদেশের বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী। এবারের ঈদে চ্যানেল আইয়ের পর্দায় তিনি হাজির হয়েছেন একটু ভিন্নমাত্রায়। নজরুল সঙ্গীত নয়, হাজির হয়েছেন হারানো দিনের কিছু জনপ্রিয় গান নিয়ে। সেগুলোর চিত্রায়ন হয়েছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে।

শুটিং এর নানা অভিজ্ঞতা এবং তার ঈদ আনন্দ নিয়ে কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে।

কেমন আছেন?

ভালো আছি।

ঈদের দিন চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে আপনার ভিন্নধারার একক সঙ্গীতানুষ্ঠান,তা নিয়ে যদি কিছু বলতেন।

হ্যাঁ। ঈদের ‍দিন বিকাল ৫:৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ‘সেইদিন চিরদিন’ অনুষ্ঠানটি। এখানে আমাকে বরাবরের মতো নজরুল সঙ্গীত নয়, বরং হারানো দিনের কিছু জনপ্রিয় গান গাইতে দেখা যাবে।

Reneta

সেই গানের তালিকায় কি কি গান রয়েছে?

গানগুলোর মধ্যে রয়েছে-গীতিময় সেইদিন চিরদিন, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনেসহ মোট পাঁচটি গান থাকবে।

গানগুলোর চিত্রায়নের অভিজ্ঞতা যদি শেয়ার করতেন।

সে এক দারুণ অভিজ্ঞতা। গানগুলোর চিত্রায়ন হয়েছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কায়। প্রকৃতির সব রূপ যেন আমি সেখানে গিয়ে খুঁজে পেয়েছি।

কেমন ছিল সে রূপ?

প্রথমে শ্রীলঙ্কার কথাই বলি। দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমরা ট্রাভেল করেছি লোকেশন খোঁজার জন্য। শেষে এত্ত সুন্দর একটা লোকেশন পেয়েছি যে তার জন্য সিলেক্ট করা গানটি পরির্তন করেছি। জায়গাটিতে কি যে সুন্দর ফুলের কালেকশন! আমার তখন মনে হলো পরিবেশটি আসলে ‘ফুলের কানে ভ্রমর এসে’ গানটি ডিমান্ড করে। প্রতি মুহূর্তে এমন চমক আমরা খুঁজে পেয়েছি।

মালদ্বীপে শুটিং এর কোনো অভিজ্ঞতা…

আমি আমার জীবনে প্রকৃতির এত রং মনে হয় কখনও দেখিনি। সাগরের পানির নীল রংকে যেন নানা রূপে এখানে দেখা যায়। নীলের যে কত রূপ থাকে এখানে না এলে বুঝতাম না।  অন্যদিকে বালুটাও যেন ধবধবে সাদা। সমুদ্রের তীর ধরে ভাঙ্গা পাথর এবং সারি সারি নারকেল গাছ– সবকিছুই এককথায় অপূর্ব।

গানের চিত্রায়নেও কি এসব রয়েছে?

হ্যাঁ হ্যাঁ। তা তো বটেই। আমাদের টিমটা ছিল দারুণ। ক্যামেরাপারসন তুফান, মেকআপ ম্যানম্যান পলাশ এবং অনুষ্ঠানটির পরিচালক অভিনয়শিল্পী শহীদুল আলম সাচ্চু প্রত্যেকেই আমরা সেরা জিনিসটিকেই তুলে ধরতে চেষ্টা করেছি। পাশাপাশি সেখানকার বাঙ্গালি জনগণের আন্তরিকতা ভুলবার মতো নয়।

ঈদ এর আমেজ তো চারদিকে দেখা যাচ্ছে…

হ্যাঁ। ঈদের আমেজ চারদিকেই। আমিও বেশ উচ্ছ্বসিত ঈদ নিয়ে। শাশুড়ি মার অনেক বয়স হয়েছে। তাকে পাশে পেয়ে এখনও ঈদের আমেজ উপভোগ করতে পারছি এ যেন বড় পাওয়া। অন্যদিকে আমার বাচ্চারা দেশের বাইরে তাদেরকেও মিস করছি ভীষণ।

আপনাকে ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য।

আপনাকেও ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেরদৌস আরা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম

জুন ৭, ২০২৬

মেসি বিশ্বকাপের সেরা গোলদাতা হতে পারবেন?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT