চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রথম সেলফি

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৬:৩৭ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর ৭০তম জন্মদিন ছিল গতকাল ১৯ ফেব্রুয়ারি। শরীরটা তার ঠিক ভালো ছিল না, তাই কাল বাইরে বের হননি। আজ সোমবার বিকেলটা তিনি ঘুরে বেড়াচ্ছেন। রাজধানীর পূর্বাচল, ৩০০ ফিট, কাঞ্চন ব্রিজ এলাকায় গাড়িতে করে বেড়ানোর সময় তাঁর সঙ্গে আছেন গণ জাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। আরও আছেন ফেরদৌসী প্রিয়ভাষিণীর পরিবারের কয়েকজন। এ সময় ফেরদৌসী প্রিয়ভাষিণী সেলফি তুলেছেন। আর এই ছবি ফেসবুকে নিজের পেজে পোস্ট করেন ডা. ইমরান এইচ সরকার। আজ বিকেলে তাদের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তারা ঘুরে বেড়াচ্ছেন।

ডা. ইমরান এইচ সরকার বললেন, ‘তিনি আমার প্রিয় মা। কাল তার শরীরটা একটু দুর্বল ছিল আর বাসায় তার ছেলেমেয়ে, নাতি–নাতনি সবাই এসেছেন। তখন আমি আসতে পারিনি। আজ বললেন আসতে। বিকেলে প্রিয় মাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। ঢাকা শহরে যানজটের জন্য কোথাও যাওয়ার উপায় নেই। তাই আমরা একটু দূরে চলে এসেছি। এখানে আমরা প্রকৃতির খুব কাছাকাছি। এখানে যেমন আকাশ আছে, গাছ আছে, সবুজ আছে, বাতাসও একদম আলাদা। প্রিয় মাকে সঙ্গে নিয়ে বেড়াতে দারুণ লাগছে। তারও ভালো লাগছে। তাই তো নিজেই সেলফি তুলছেন! আরেকটা কথা বলে রাখি, এটাই কিন্তু তার প্রথম সেলফি!’

অনেক দিন পর বেড়ানোটা দরুণ উপভোগ করছেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। বললেন, ‘খুব ভালো লাগছে। বাসায়ও সবাই এসেছে। এটা আমার ৭০তম জন্মদিন। ভালোই আছি, তবে মাঝে মাঝে একটু সমস্যা হয়।’

নিজের ভাস্কর্য নিয়ে বছর দুয়েক আগে সর্বশেষ প্রদর্শনী করেছিলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। বললেন, ‘আমার অনেক কাজ জমা হয়ে গেছে। সামনে একটা প্রদর্শনী করার ইচ্ছা আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেরদৌসী প্রিয়ভাষিণী
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT