বিনোদন

একটি মিউজিক ভিডিও আর ফেরদৌসী প্রিয়ভাষিণী

একটি মিউজিক ভিডিও আর ফেরদৌসী প্রিয়ভাষিণী

‘ও আমার দেশের মাটি’ মিউজিক ভিডিওর দৃশ্য

স্বাধীনতার মাস, তার ওপর আজ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে দেলভিস্তা ফাউন্ডেশন একটি মিউজিক ভিডিও প্রকশ করেছে। রবীন্দ্রসংগীত, ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠিকাই মাথা’। গেয়েছেন সামিনা চৌধুরী আর স্বপ্নীল সজীব। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন প্রখ্যাত ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী। ছিলেন শিল্পী দুজনও। কিছু অংশের শুটিং হয়েছে রাজধানীর পূর্বাচল এলাকায়। আর বাকিটা ফেরদৌসী প্রিয়ভাষিণীর বাসায়।

স্বপ্নীল সজীব জানান, ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গানটির কাজ হয়েছে কলকাতায়, সংগীতায়োজন করেছেন প্রদ্দত। জানুয়ারি মাসেই গানটি তৈরি হয়ে যায়। এবার গানটির মিউজিক ভিডিও করেছি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী ও সাফায়েত বাঁধন।

স্বপ্নীল সজীব বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত সেই সব নারী মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আর শ্রদ্ধা জানাতে মিউজিক ভিডিওটি তৈরি হয়েছে।’

স্বপ্নিল সজীব, সামিনা চৌধুরী ও ফেরদৌসী প্রিয়ভভাষিনী

শুটিংয়ের সময় গা​নটি কয়েকবার শুনেছেন ফেরদৌসী প্রিয়ভাষিনী। বললেন, ‘আমি মুগ্ধ। যখন গানটি শুনলাম, চোখের জল আটকাতে পারিনি। পেছনের অনেক কিছু সামনে চলে আসে।’

মিউজিক ভিডিও​র শুটিংয়ের সময় কথা হয় সামিনা চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘১৯৭১ সালে সকল নারী মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান জানিয়েছি। স্বপ্নীল দারুণ একটা উদ্যোগ নিয়েছে। আশা করছি, সবাই মিউজিক ভিডিওটি দেখে পছন্দ করবে।’

দেলভিস্তা ফাউন্ডেশনের মিউজিক ভিডিওটি এখন দেখা যাচ্ছে ইউটিউবে। বিভিন্ন টিভি চ্যানেলেও যাচ্ছে ফিলার হিসাবে।

‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গানের মিউজিক ভিডিও :

https://www.youtube.com/watch?v=S0IQ2Kiwclw

বিষয়:ফেরদৌসী প্রিয়ভাষিণী সামিনা চৌধুরী স্বপ্নিল সজীব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…