চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারি জুড়ে রাজধানীতে কড়া নিরাপত্তা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
২:০৮ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

একুশে বইমেলার বাইরে বসন্ত উৎসব, ভ্যালেনটাইনস ডে ও সরস্বতী পূজা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সতর্কাবস্থায় রাখা হয়েছে পুলিশেরই বিশেষ বাহিনী সোয়াটকে। তবে পুলিশ কমিশনার বলেছেন, এই সময় কোনো ধরণের সুনির্দিষ্ট হুমকি খবর নেই তাদের কাছে।

অমর একুশে বইমেলায় কড়া নিরাপত্তার মধ্যেই আশপাশে উদযাপিত হচ্ছে বসন্ত বরণ, ভালোবাসা দিবস আর সরস্বতী পূজা। এ কারণে গোটা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে পুলিশ ও গোয়েন্দাদের অবস্থান আর কড়া নজরদারি।

তিন স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা ওই এলাকা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পুষ্পাঞ্জলী অর্পণ শেষে সে কথাই জানালেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, সুনির্দিষ্ট হুমকির খবর না থাকলেও যেসব হুমকি আছে বা থাকতে পারে তা ঠেকাতেই আগে থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।

রোববার ভালোবাসা দিবসে টিএসসি ও আশপাশের এলাকায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। বসন্ত উৎসব আর সরস্বতী পূজাকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। সতর্ক রাখা হয়েছে বিশেষায়িত বাহিনী সোয়াট।

Reneta

এ ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি। ডিএমপি সদস্যরা অগ্রীম তথ্য সংগ্রহের জন্য সাদা পোশাকে কাজ করে যাচ্ছে। আমরা জনগণের পাশে থাকবো, তাদের নিরাপত্তা দেবো। এবং কোনো ব্যক্তির জন্য যে কোনো ধরণের বিশেষ নিরাপত্তার প্রয়োজন হলে সে ব্যবস্থাও আমরা করবো।’

সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশের ইমেজ সংকট নিয়েও কথা বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলাবসন্তভালোবাসা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT