চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে নয়, আজ সন্ধ্যায় সৃজিত-মিথিলার বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

গুঞ্জনই সত্যি হচ্ছে। ফেব্রুয়ারিতে নয়, কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশের তারকা মডেল ও অভিনেত্রী মিথিলা বিয়ে করছেন শুক্রবার (৬ ডিসেম্বর)। পাত্র-পাত্রির বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে কলকাতার একাধিক গণমাধ্যম।

তাদের বিয়ে হচ্ছে কলকাতায়। অনুষ্ঠানে অংশ নিতে এরইমধ্যে মিথিলার পরিবার ও স্বজনরাও অবস্থান করছেন কলকাতা শহরে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দক্ষিণ কলকাতায় খুব ঘরোয়া পরিবেশে শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ের রেজিস্ট্রি হতে যাচ্ছে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিথিলার মেয়ে আয়রা।

বহুদিন ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা।

গেল মাসেও গুঞ্জন উঠেছিলো যে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এসময় দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে ফোকফেস্ট-এও একসঙ্গে দেখা গেছে।

যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি বরাবরের মতো সেসময় অস্বীকার করেছিলেন সৃজিত। কিন্তু এটা যে সত্যি সত্যিই বিয়ের প্রস্তাব নিয়ে আসা ছিলো, সে বিষয়টি পরিস্কার হলো এবার।

Reneta

চলতি বছরের মার্চে কলকাতার একাধিক প্রভাবশালী গণমাধ্যম খবর প্রকাশ করে জানান, সৃজিত মুখার্জীর জীবনে এসেছে নতুন এক রহস্যময় নারী। তিনি হলেন বাংলাদেশের মিথিলা। খবরে বলা হয়েছিল, সৃজিতের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠতা দিনের পর দিন বাড়ছে। এমনকি বিভিন্ন পার্টিতেও এসকঙ্গে দেখা যাচ্ছিল তাদের।

সৃজিত পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। তখন খুশিতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন সৃজিত। সেই পার্টিতে কাছের বন্ধুদের সঙ্গে মিথিলাকে পরিচয় করিয়ে দিয়েছেন সৃজিত।

সৃজিতের রাজারহাটের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। তারপর থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এমনকি গুঞ্জন বিয়ে পর্যন্ত গড়ায়! তবে সৃজিত-মিথিলা দুজনেই ‘ভালো বন্ধু’ বলে বিষয়টি বারবার এড়িয়ে যান।

গেল ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিত মুখার্জির জন্মদিন। সেখানেও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিথিলা।

মূলত, অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। এরপর ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিথিলালিড বিনোদনলিড বিনোদনসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT