চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আসছে নতুন বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে টিম টাইগার্স, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি হওয়ার কথা ছিল এবছরের সেপ্টেম্বর-অক্টোবরে। করোনাভাইরাসের কারণে দুদেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে স্থগিত করে সেটি।

২০২১ সালের ক্রিকেট ক্যালেন্ডার অনুসরণের পাশাপাশি স্থগিত হওয়া হোম সিরিজও আয়োজনের ব্যাপারে ইতিবাচক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যে কারণে নতুন বছরের শুরুর দিকেই বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে উদ্যোগী তারা।

শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান-অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে আগামী বছর সফরে নেবে কিউইরা। বিসিবি সিইও জানালেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা বলেছে, তার মধ্যে একটা আমাদের সফর রয়েছে। এটা সামনের বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে।’

করোনায় এবছর নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরও স্থগিত হয়। আগস্ট-সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। সিরিজটি আগামী বছরের মাঝামাঝি সময়ে আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন নিজাম উদ্দিন। করোনাকালে স্থগিত হওয়া বাংলাদেশের অন্য সিরিজগুলোও আসছে বছরে হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

‘আমাদের চারটা সিরিজ স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। এর বাইরে একটি টেস্ট বাকি ছিল, পাকিস্তানের সাথে। যেহেতু মাত্র একটি টেস্ট, আমাদের অল্প সময়ের একটা উইন্ডো দরকার হবে। এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে ঠিক করব আমরা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথেও আমাদের বোঝাপড়া হয়েছে, আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করবো।’

‘শ্রীলঙ্কার সাথে সিরিজটি চূড়ান্তই। এর বাইরে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলাপ আলোচনা চলছে। আমরা চেষ্টা করবো অস্ট্রেলিয়া সিরিজটি যেকোনো সুবিধাজনক সময়ে করার। আসলে আমরা তৈরি থাকলেই তো হবে না, অস্ট্রেলিয়ার মতো একটা বড় দলের ফাঁকা সময়েরও ব্যাপার আছে।’

Reneta

‘নির্ধারিত সময়ের মধ্যেই সিরিজটি কনফার্ম করতে হবে, আইসিসির যে নির্ধারিত সময়সীমা আছে। আয়ারল্যান্ডে ওয়ানডে খেলা, সেক্ষেত্রে আইসিসির একটা সময়সীমা বর্ধিত করার পরিকল্পনা রয়েছে। সেই বর্ধিত সময়ের মধ্যেই আমরা আশা করছি হয়তবা শেষ করতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ডবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT